আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

রেকর্ড ভেঙে ৫৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে জিতলেন মমতা

রেকর্ড ভেঙে ৫৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে জিতলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত হয়ে গেছে। সর্বশেষ ফল অনুযায়ী, প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজার ৮৩২ ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন তৃণমূল নেত্রী।

আনন্দবাজার পত্রিকা অনলাইনের খবরে বলা হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে ২০১১ সালের জয়ের ব্যবধানকেও ছাড়িয়ে গেলেন তিনি। সেই সময় মমতা ৫৪ হাজার ২১৩ ভোটের ব্যবধানে জিতেছিলেন। এবার বিজেপি প্রার্থীকে হারালেন ৫৮ হাজার ৮৩২ ভোটের বিশাল ব্যবধানে।

আজ রবিবার (৩ অক্টোবর) সকালে দেখা গেছে, গণনা যত এগোচ্ছে প্রতিপক্ষের থেকেও মমতার ভোটের ব্যবধান ততই বাড়ছে। রাজ্য মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘ভবানীপুরে মমতা ৮০ হাজার ভোটের ব্যবধানে জিততে পারেন। তাই বিজেপির আগেই ঘোষণা করে দেওয়া উচিত ছিল যে, তারা এই লড়াইয়ে নেই।’

মমতা ভবানীপুরের মানুষের হৃদয়ে রয়েছেন দাবি করে তিনি বলেন, ‘যত গণনা বাড়বে ফল কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখবেন। ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন নেত্রী।’

সর্বশেষ দুই মেয়াদে ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত এপ্রিলে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তিনি। সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারির বিপক্ষে লড়াই করে পরাজয় বরণ করেন।

তবুও, দল জেতায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূল নেত্রী। কিন্তু সংবিধান অনুযায়ী, মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে হলে তাকে আগামী ৪ নভেম্বরের মধ্যে যে কোনো একটি আসন থেকে বিধায়ক হয়ে আসতে হতো। অর্থাৎ নির্ধারিত সময়ের এক মাস আগেই বিধায়ক নির্বাচিত হলেন তিনি। ফলে মুখ্যমন্ত্রী পদে থাকতে তার আর বাধা রইলো না।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত