আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

খাসোগি হত্যাকাণ্ডে বাইডেনের নিরব ভূমিকার সমালোচনা করলেন হেতিজে

খাসোগি হত্যাকাণ্ডে বাইডেনের নিরব ভূমিকার সমালোচনা করলেন হেতিজে

ছবি: এলএবাংলাটাইমস

খাসোগি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে বাইডেনের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন খাসোগির বাগদত্তা হেতিজে চেঙ্গিস। খাসোগি হত্যাকাণ্ডের তিন বছরপূর্তীর প্রাক্কালে ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে আয়োজিত এক সমাবেশে এই প্রশ্ন তুলেন।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর রহস্যজনকভাবে নিখোঁজ হন খাসোগি। পরে জানা যায়, দূতাবাসের ভেতরেই তাঁকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করা হয়েছে। খাসোগি হত্যার পিছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত থাকার অভিযোগ তোলা হয় যা পরে প্রমাণিতও হয়। সৌদি রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলায় খাসোগিকে হত্যা করা হয়েছে বলে অনেকেই মনে করেন।

প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পূর্বে এই হত্যাকাণ্ডের বিচার আদায় করবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, সৌদির সাথে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতাকেও তিনি প্রশ্নবিদ্ধ করতেন। কিন্তু ক্ষমতায় আসার পর, বাইডেন তাঁর প্রতিশ্রুতি ভুলে যান। এমনকি, কয়েকদিনপূর্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এই নিয়েই হেতিজা বাইডেনকে তাঁর পূর্ব প্রতিশ্রুতির কথা তুলেন।

শুক্রবার (১ অক্টোবর)  আয়োজিত এক সমাবেশে হেতিজে মার্কিন ক্যাপিটল ভবনের সামনে খাসোগির একটি প্রতিকৃতি উন্মোচন করেন। এসময় তিনি বলেন, ‘ যুবরাজ সালমান খাসোগিকে সবার কাছ থেকে কেঁড়ে নিয়েছেন? আপনি তাদের বিচার আদায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন কি আপনি তাদের পুরুষ্কৃত করবেন?’

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত