আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

আফগানিস্তানের তালেবান সরকারের বৈধতা মানবে আমেরিকা: ইমরান খান

আফগানিস্তানের তালেবান সরকারের বৈধতা মানবে আমেরিকা: ইমরান খান

ছবি: এলএবাংলাটাইমস

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবারে (২ অক্টোবর) এক সাক্ষাতকারে জানান যে একসময় তালেবানকেই আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হবে আমেরিকা।

শনিবারে তুরস্কের এক টিভি চ্যানেলকে সাক্ষাতকার দেওয়ার সময় এই মন্তব্য করেন ইমরান খান। তিনি মনে করেন, তালেবানের ক্ষমতা দখল আমেরিকাকে বিস্মিত করেছে। খান আরো মনে করেন যে আমেরিকার জনগণ অন্যায়ভাবে বলির পাঠা হিসেবে প্রেসিডেন্ট বাইডেনকে ব্যবহার করছে।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করার পরপরই আফগানিস্তানের তৎকালীন সরকারের পতন ঘটে। ২০২০ সালে সই করা এক চুক্তির ভিত্তিতে সেনা প্রত্যাহারের নির্দেশটি আসে। তালেবানের উত্থানের পিছনে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অনেকেই মনে করেন।

পাকিস্তান আফগানিস্তানের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশি। ইতোমধ্যে, পাকিস্তানে ৩৫ লাখ আফগান শরনার্থী অবস্থান করছে। পাকিস্তানের সরকার আশঙ্কা করছে যে আফগানিস্তানে আর্থিক ও সামরিক সমস্যা দেখা দিলে তা অতিদ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে যাবে।

তালেবানেকে সমর্থন করেন কিনা এই প্রশ্ন করলে ইমরান জানান যে তিনি বেসামরিক সমাধানকে সমর্থন করেন। তালেবানের সাথে শান্তিপূর্ন আলোচনা করে সংঘাত এড়ানো সম্ভব বলে তিনি মনে করেন।

খান আরো জানান যে তার সরকার ইতোমধ্যে পাকিস্তানি তালেবানের সদস্যদের সাথে কথা বলছে। এর মাধ্যমে তিনি ক্ষমতাসীন আফগান তালেবানদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারবেন বলে আশা করছেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত