আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

চীন ও তাইওয়ানের মাঝে অস্থিরতা: উদ্বেগ প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

চীন ও তাইওয়ানের মাঝে অস্থিরতা: উদ্বেগ প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

চীন ও তাইওয়ানের মাঝে পুনরায় দেখা গিয়েছে অস্থিরতা। তাইওয়ান দাবি করেছে যে বিগত তিনদিন ধরে প্রায় ৯৩টি চৈনিক সামরিক প্লেন তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে অবৈধভাবে প্রবেশ করেছে। দক্ষিণ প্রশান্তের এই অস্থিরতার ঢেউ ধাক্কা দিয়েছে ওয়াশিংটন পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে এটি চীনের ‘উস্কানিমূলক’ কার্যক্রমে চিন্তিত বোধ করছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ চীনের কার্যক্রমকে ‘অস্থিতিশীল’ হিসেবে চিহ্নিত করেছে। এটি তাইওয়ানের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানিয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) থেকে আজ পর্যন্ত তাইওয়ান ৫টি অবৈধ প্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

চীন তাইওয়ানকে প্রদেশ হিসেবে গণ্য করলেও তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে।

বিগত ১ বছর ধরে তাইওয়ান চীনের বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রমকে হুমকি স্বরুপ দেখছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি বিবৃতিতে বলে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের নিকট চীনের উস্কানিমূলক কার্যক্রমকে শান্তিবিরোধী ও অস্থিতিশীল হিসেবে গণ্য করে। আমরা আশা করি, বেইজিং তাইওয়ানের বিরুদ্ধে কোন প্রকার আগ্রাসী পদক্ষেপ নেবে না।‘

রবিবারে (৩ অক্টোবর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৬টি চাইনিজ সামরিক প্লেন তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে অনুপ্রবেশ করেছে।

এর পূর্বে শনিবারে (২ অক্টোবর) ৩৯টি চাইনিজ সামরিক প্লেন একই অঞ্চলে দুই ধাপে প্রবেশ করেছে।

শুক্রবারে (১ অক্টোবর) চারটি এইচ-৬ পারমানবিক বোম্বার প্লেন ও একটি এন্টি সাবমেরিন এয়ারক্রাফটসহ ৩৮টি প্লেন অনুপ্রবেশ তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে অনুপ্রবেশ করে।

শনিবারে ( ২ অক্টোবর) তাইওয়ানের প্রিমিয়ার সু-সেংচ্যাং বলেন, ‘চীন ইচ্ছে করে সামরিক আগ্রাসনে লিপ্ত হচ্ছে। এতে আঞ্চলিক শান্তি নষ্ট হচ্ছে।‘

এ ব্যাপারে চীন এখনো কোন মন্তব্য করেনি। এর পূর্বে এমন সব পদক্ষেপ চীন নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরী বলে দাবি করেছিলো।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত