আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গ্রেট গ্র্যান্ড প্যারেন্টসের রেকর্ড গড়তে চান ব্রিটেনের সর্বকনিষ্ঠ নানি

গ্রেট গ্র্যান্ড প্যারেন্টসের রেকর্ড গড়তে চান ব্রিটেনের সর্বকনিষ্ঠ নানি

বাল্যবিয়ের অনুমতি নেই। অথচ ১৭ বছর বয়সে এক মা সন্তান জন্ম দিলেন। উন্নত বিশ্ব বলে অভিহিত একটি দেশের ঘটনা এটি। ওই মায়ের বয়স যখন ৩৩ বছর তখন তার ওই সন্তানের বয়স ১৬ বছর। আবার ১৬ বছর বয়সে ওই সন্তান জন্ম দিলেন একটি মেয়ে। আর ৩৩ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ নানি হিসেবে রেকর্ড সৃষ্টি করেছেন ওই নারী। এমনি ঘটনা ঘটেছে ব্রিটেনে।

ব্রিটেনের উত্তরা লের শহর হাল। সেখানেই সংসার জেনি মেডলাম আর তার দ্বিতীয় স্বামী রিচার্ডের। সেখানে বাস করেন তাদের তিন মেয়ে- ১৬ বছর বয়সী চারমাইন, ১৩ বছরের চেলসী এবং ১০ বছর বয়সী শেরলেট।

গত বছর চারমাইন তার মাকে জানান, তিনি প্রেগন্যান্ট। অল্প বয়সে মেয়ের এমন ঘটনায় কিছুটা বিচলিত হলেও আশ্চর্য হননি জেনি। কারণ, তিনি নিজেই প্রেগন্যান্ট হয়েছিলেন ১৭ বছর বয়সে। আর তাই মেয়ের স্বাভাবিক সন্তান জন্মদানের বিষয়ে সব ধরনের সহায়তা করেন তিনি। সৎ বাবা হলেও রিচার্ড তার মেয়ে চারমাইনকে নিজ মেয়ের মতোই আদর করেন। রিচার্ড ও জেনির আদর ও সহায়তায় এ বছরের জুন মাসে চারমাইন জন্ম দেন একটি মেয়ে, নাম রাখেন ইসলা মে।

ইসলাকে নিয়ে জেনি ও রিচার্ড যখন বাইরে যায় বা কারো বাসায় যান, তখন সবাই তাদের নিজ সন্তান বলে ভুল করে। অনেক সময় মানুষের ওই ভুল শুধরে দিলেও, অনেকে বিশ্বাস করতে চায় না ইসলা চারমাইনের মেয়ে। আমি এখন নানি আর রিচার্ড গ্রেন্ড প্যারেন্টস (পিতামহ)। জীবনে ঘূর্ণিঝড়ের মতো কিছু ঘটলেও আমরা আমাদের পরিবার নিয়ে সুখে আছি। নাতনি ইসলাকে নিয়ে এমনই প্রতিক্রিয়া জানান জেনি।

অল্প বয়সে মা এবং নানি হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে জেনি আরো জানান, অল্প বয়সে মা হলে শারীরিক যেসব ঝুঁকি থাকে তা আমি আমার মেয়েকে আগে থেকেই জানিয়েছিলাম। চারমাইনকে আমি বলেছিলাম, তোমার শরীরে তুমি কী বহন করতে পারবে আর কী সহ্য করতে পারবে, তা তোমার সিদ্ধান্ত।

এদিকে অল্প বয়সে ব্রিটেনের সর্বকনিষ্ঠ নানা-নানি হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে রিচার্ড-জেনি দম্পতি জানান, অল্প বয়সে নানা-নানি হলে নাতি-নাতনিদের সাথে অনেক দিন থাকা যায় আর তাদের সাথে বেশি বছর ভালোবাসা ও সুখের জীবন কাটানো যায়। জেনি-রিচার্ড দম্পতি ভবিষ্যতে ব্রিটেনের সর্বকনিষ্ঠ গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস (প্রপিতামহ) হিসেবেও রেকর্ড করতে চান।
তারা বলেন, যেহেতু আমাদের মেয়ে অল্প বয়সে মা হয়েছে, তাই তার মেয়ে অল্প বয়সে মা হলে আমরা গ্রেট গ্র্যান্ড চাইল্ড (নাতনির মেয়ে) পাব বলে প্রত্যাশা করি।

চারমাইন তার মেয়ে ইসলাকে নিয়ে ইসলার বাবার সাথে একই বাসায় বাস করছে। ইসলার বাবার পরিবারও তাদের সাথে একসাথে থাকছে এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখছে ওই টিনেজ দম্পতিকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত