আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ভারতের বিভিন্ন রাজ্যে কনডম সংকট

ভারতের বিভিন্ন রাজ্যে কনডম সংকট

ভারতের বিভিন্ন রাজ্যে কনডমের সংকট দেখা দিয়েছে। অন্তত ১৫টি রাজ্য জানিয়েছে যে তাদের কনডমের মজুত প্রায় শেষের দিকে। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাবের মতো ৫-৬ টি রাজ্য বলছে তাদের মজুত সম্পূর্ণ শেষ হয়ে গেছে।
এর ফলে এইডস ও জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আর সরকারী সংস্থার মাধ্যমে বিনামূল্যে যে কনডম দেওয়ার সরকারী ব্যবস্থা আছে, তা ভেঙ্গে পড়ার মুখে।
এইডস ছড়ানোর সম্ভাবনা রয়েছে যাঁদের মাধ্যমে, সেই মহিলা, পুরুষ এবং সমকামী যৌনকর্মী, দীর্ঘপথ পাড়ি দেওয়া ট্রাক চালক, এঁদের মধ্যেই বিনামূল্যের কনডম বিলি করা হয়।
চার বছর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেয়া হিসাব অনুযায়ী ভারতে প্রায় ৩২ লক্ষ মানুষ জাতীয় এইডস নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় রয়েছেন।
তবে এই হিসাবের বাইরেও বহু মানুষ রয়েছেন, যাঁদের এইডস হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাজেট কাটছাঁট
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প, জন্ম নিয়ন্ত্রণ এবং এইডস নিয়ন্ত্রণের বাজেট বরাদ্দ কাটছাঁট করার ফলেই এই কনডম সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই দুটি প্রকল্পের জন্য প্রায় ৭৫ কোটি টাকা প্রয়োজন, যে অর্থ কোথা থেকে আসবে, তা আধিকারিকদের জানা নেই।
অন্যদিকে যে সরকার অধীনস্থ সংস্থা মূলত বিনামূল্যে দেওয়া এই কনডম উৎপাদন করে, তাদের কাছে গত এক বছরের দাম বাবদ ৮০ কোটি টাকা বাকি পড়ে রয়েছে।
কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আর রাজ্য সরকার স্থানীয়ভাবে কনডম সংগ্রহের জন্য অর্থ জোগাড় করতে শুরু করেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে এটা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে যে তাদের অধীনস্থ অন্যান্য প্রকল্প থেকে টাকা সরিয়ে এই খাতে ব্যয় করা যায় কি না।


শেয়ার করুন

পাঠকের মতামত