আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানের দক্ষিণে কান্দাহার শহরে এক শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জন। অপরদিকে বিস্ফোরণে আরো ৭০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটি নিয়ন্ত্রণকারী তালেবানের এক সূত্র।

এর আগে শুক্রবার কান্দাহারের শিয়া মুসলমানদের বৃহত্তম বিবি ফাতেমা মসজিদে এই হামলা হয়।

এদিকে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার জন্য দায় স্বীকার করেছে।

সংগঠনটির বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, 'প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদের প্রবেশপথে এক্সপ্লোসিভ ভেস্টের বিস্ফোরণ ঘটায়। অপরদিকে দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদের ভেতরে তার ভেস্টের বিস্ফোরণ ঘটায়।'

হামলার পরপরই আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোসতি এক টুইট বার্তায় বলেন, 'আমরা ব্যথিত যে কান্দাহার শহরের ফার্স্ট ডিস্ট্রিক্টে আমাদের শিয়া ভাইদের মসজিদে এক বিস্ফোরণ হয়েছে যাতে আমাদের বিশাল সংখ্যক নাগরিক শহীদ ও আহত হয়েছেন।'

তিনি জানান, তালেবানের বিশেষ বাহিনী ইতোমধ্যেই ওই স্থানে মোতায়েন করা হয়েছে। তারা ঘটনার প্রকৃতি তদন্ত করছে এবং ঘটনার সাথে জড়িতদের বিচারের জন্য সন্ধান করছে।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি জানান, তালেবানের মূল ঘাঁটি কান্দাহারে এই হামলার মাধ্যমে বার্তা দেয়া হলো যে কোনো এলাকাই নিরাপদ নয়।

তিনি বলেন, 'তালেবানের দাবি যে তারাই একমাত্র দেশটিতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তা বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়লো।'

এর আগে ৮ অক্টোবর আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজে এক শিয়া মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে ৭২ জন নিহত ও ১৪০ জন আহত হয়।

উগ্রবাদী সংগঠন আইএস হামলার জন্য দায় স্বীকার করে।

গত আগস্টে তালেবানের আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই আইএস আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। তালেবান কর্তৃপক্ষ উগ্রবাদী গোষ্ঠীটিকে দমনের জন্য ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত