আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

দক্ষিণ কোরিয়া-আমেরিকার যৌথ সামরিক মহড়া শুরু

দক্ষিণ কোরিয়া-আমেরিকার যৌথ সামরিক মহড়া শুরু

যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই পরাশক্তি আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। আজ সোমবার শুরু হওয়া বিশাল এ মহড়া চলবে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত। উত্তর কোরিয়ার হুমকি অগ্রাহ্য করে এ মহড়া শুরু করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সেখানে যেকোনো সামরিক মহড়াকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে বলে এর আগে পিয়ংইয়ং ঘোষণা দিয়েছিল।
বার্ষিক উলচি ফ্রিডম অনুশীলন নামে পরিচিত এ মহড়াকে প্রধানত কম্পিউটার সিমুলেশন বলা হলেও এতে কোরিয়ার ৫০ হাজার ও আমেরিকার তিন হাজার সেনা অংশ নিয়েছে। মহড়ায় উত্তর কোরিয়ার সর্বাত্মক হামলার পরিস্থিতি ফুটিয়ে তোলা হবে। অবশ্য এ সত্ত্বেও ওয়াশিংটন এবং সিউল তাদের ভাষায় এ মহড়াকে কেবল আত্মরক্ষামূলক বলে দাবি করেছে।
এদিকে, উত্তর কোরিয়ার আন্তসীমান্ত ইস্যু নজরদারির দায়িত্বে নিয়োজিত কোরিয়া পুনঃএকত্রীকরণ কমিটি এর আগে এ মহড়ার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। এতে বলা হয় বিশাল আকারের এ জাতীয় মহড়া প্রায় যুদ্ধ ঘোষণার সমতুল্য। এ জাতীয় ঘটনাক্রমে সামরিক সংঘাত সৃষ্টি করতে পারে যা সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে পারে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়া শুরু হলে প্রচণ্ড শক্তিশালী পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছিল উত্তর কোরিয়ার ক্ষমতাশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন।
অপরদিকে, দুই কোরিয়ার সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। তিন স্থল মাইন বিস্ফোরণে সীমান্ত টহলে নিয়োজিত দক্ষিণ কোরিয়ার দুই সেনা পঙ্গু হওয়ার পর গত সপ্তাহ থেকে আন্তসীমান্ত প্রচারণা পুনরায় শুরু করে সিউল। এক দশকের বেশি সময় ধরে বন্ধ থাকার পর সীমান্তজুড়ে উচ্চক্ষমতাসম্পন্ন লাউড স্পিকার ব্যবহার করে এ প্রচারণা শুরু হয়। তবে স্থল মাইন হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।
একই সঙ্গে উত্তর কোরিয়ার বিরোধী আন্তঁসীমান্ত প্রচারণা অবিলম্বে বন্ধের দাবি করেছে। প্রচারণা বন্ধ না হলে সর্বাত্মক সামরিক অভিযান শুরু হতে পারে বলে এর আগে হুঁশিয়ার করে দেয় উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ।


শেয়ার করুন

পাঠকের মতামত