আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ২০ তলা থেকে পড়ে মৃত্যু

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ২০ তলা থেকে পড়ে মৃত্যু

দাউ দাউ করে ২০ তলায় জ্বলছে আগুন। এক ব্যক্তিকে দেখা যাচ্ছে প্রাণপণে বাঁচার চেষ্টা করছেন। রেলিং ধরে ঝুলতে দেখা যাচ্ছিল তাকে। বেশ কিছুক্ষণ ঝুলে থাকার পর হঠাৎই হাত ফস্কে গেল ওই ব্যক্তির। ২০ তলা থেকে আছড়ে পড়লেন মাটিতে। শুক্রবার দুপুরে এমনই ভয়াবহ দৃশ্যের অবতারণা হয় ভারতের মুম্বাইয়ে।

দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে দুপুরে আগুন লাগে। ৬৪ তলার সেই বহুতলের ২০ তলায় আগুন লাগার পর সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ২৫ তলা পর্যন্ত। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন। তাকে উদ্ধার করে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অরুণ তিওয়ারি (৩০)।

বহুতল ভবনটিতে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে কী থেকে আগুন লাগল তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ২০ তলার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্য তলায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কমেছে।

এটি ‘লেভেল ৪’ পর্যায়ের অগ্নিকাণ্ড বলেই জানিয়েছে দমকল। বহুতলের নির্মাতা কৈলাস আগরওয়াল জানিয়েছেন, কয়েক দিন আগে বহুতলে অগ্নিনির্বাপনের কাজ হয়েছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত