আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তই হয়েছে

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তই হয়েছে

ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটের একটি বিমান গতকাল রোববার বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী ৫৪ জনের সবাই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক খবরে বলা হচ্ছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের অধিবাসীরা জানিয়েছেন, তারা বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন। কয়েকজন সরকারি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। ইন্দোনেশিয়ার ত্রিগানা এয়ারলাইন্সের এ বিমানটি পাপুয়া প্রদেশের রাজধানী জয়াপুরা থেকে দুর্গম পার্বত্য এলাকা ওকসিবিলে যাচ্ছিল। ওড়ার কিছু সময় পর ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটিতে ৪৪ জন বয়স্ক লোক, পাঁচটি শিশু ও পাঁচজন ক্রু ছিলেন। ওড়ার ৪৫ মিনিট পর বিমানটির অবতরণের কথা ছিল।
ত্রিগানা এয়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক ক্যাপ্টেন বেনি সুমারইয়ান্তো জানান, বিমানটি অবতরণের ১০ মিনিট আগে ওকসিবিল কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেছিল কিন্তু বিমানটি আর পৌঁছায়নি।
ইন্দোনেশিয়ার জাতীয় খোঁজ ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, বিমানটি ট্রিগানা এয়ার সার্ভিসের মালিকানাধীন। এতে মোট ৫৪ জন আরোহী ছিল। এদের মধ্যে ৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচ শিশু ও পাঁচ ক্রু ছিলেন। বারনাসের প্রধান বামবাং সোয়েলিসতিও টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছলেন, তাদের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি পাপুয়া অঞ্চলের ওপর দিয়ে স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে উড়ে যাচ্ছিল।
আঞ্চলিক রাজধানী জয়াপুরার সেন্তানি বিমানবন্দর থেকে ত্রিগানা এয়ারের এটিআর ৪২ বিমানটি উড্ডয়ন করে। স্থানীয় সময় বেলা ৩টার সামান্য আগে (গ্রিনিস মান সময় ০৬০০) বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তখন দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জুলিয়াস বারাতা জানান, ‘বিমানটিতে আসলে কী ঘটেছে তা আমরা জানি না। আমরা স্থানীয় কর্তৃপরে সাথে সমন্বিতভাবে কাজ করছি।’ তিনি আরো বলেন, ‘বর্তমানে আবহাওয়া খুব খারাপ। আকাশ বেশ অন্ধকার ও মেঘাচ্ছন্ন। এটা অনুসন্ধানের অনুকূল পরিবেশ নয়। অঞ্চলটিও পর্বতময়।’
গত বছরের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুরাবিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ারএশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির ১৬২ আরোহীর সবাই নিহত হন। তা ছাড়া চলতি বছরের জুলাইয়ে দেশটিতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৩০ জনেরও বেশি লোক নিহত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত