আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পশ্চিম তীরে ৩ হাজার বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়লে, আমেরিকার উদ্বেগ প্রকাশ

পশ্চিম তীরে ৩ হাজার বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়লে, আমেরিকার উদ্বেগ প্রকাশ

ছবি: এলএবাংলাটাইমস

এই সপ্তাহে ইসরায়েল পশ্চিম তীরে হাজার হাজার ইহুদি বসতি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। রবিবারে একটি সেটেলমেন্ট ওয়াচডগ গ্রুপ এটি জানায়।

পশ্চিম তীরে নতুন ৩ হাজার বসতি স্থাপনের ব্যাপারে ইতোমধ্যে আমেরিকা উদ্বিগ্ন প্রকাশ করেছে। আমেরিকা ইসরায়েলকে সংযম ধরার আহ্বান জানায়।

এন্টি সেটেলমেন্ট দল পিস নাও থেকে হাগিট ওফ্রান জানান, পশ্চিম তীরের গভীরে ২,৮০০ ইউনিট অনুমোদনের জন্য একটি কমিটি বুধবার (২৭ অক্টোবর)  বৈঠকে বসবে। এদের মধ্যে অর্ধেক বসতিই চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে যার মাধ্যমে আগামী বছরই বসতি তৈরির কাজ শুরু হতে পারে। এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আরো সমস্যা তৈরি হবে।

শুক্রবার (২২ অক্টোবর) , আমেরিকার পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস বলেছেন যে আমেরিকা ইসরায়েলের আবাসন পরিকল্পনা সম্পর্কে "উদ্বিগ্ন"। তিনি ইসরায়েল ও ফিলিস্তিনকে আগ্রাসী পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান ও ‘দুই রাষ্ট্র’ সমাধানের বিরোধীতা করতে মানা করেন।

ফিলিস্তিনিরা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পশ্চিম তীর, গাঁজা উপত্যকা ও পূর্ব জেরুজালেমকে দাবি করে। এইসকল অংশ ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল দখল করে। ফিলিস্তিনিরা এইসব স্থানের বসতিগুলোকে শান্তির পথের মূল বাঁধা হিসেবে দেখে। অধিকাংশ দেশই এইসকল বসতিকে অবৈধ হিসেবে গণ্য করে। অপরদিকে, ইসরায়েল পশ্চিম তীরকে ঐতিহাসিকভাবে ও ধর্মীয়ভাবে ইহুদি জনগোষ্ঠীর ভূখন্ড হিসেবে দাবি করে থাকে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত