আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির উড়িষ্যা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় এই ব্যালিস্টিক মিসাইলটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটির গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি। প্রতি সেকেন্ডে ৮ দশমিক ১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। সেই সাথে লক্ষ্যবস্তকে ধ্বংস করতেও সক্ষম ।

জানা যায়, ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য সাড়ে ১৭ মিটার এবং পরিধি ২ মিটার। ক্ষেপনাস্ত্রটি ১৫ হাজার কেজি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এতে তিন স্তরীয় রকেট বুস্টার আছে।

অগ্নি ১ থেকে ৫ এই পুরো সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে ভারতের সরকারি সংস্থা ডিআরডিও। এখন পর্যন্ত অগ্নি ক্ষেপণাস্ত্রের মধ্যে অগ্নি ৫-এর পাল্লা সবচেয়ে বেশি বলে দাবি করছে সংস্থাটি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটির এই পরীক্ষাকে চীনের বিরুদ্ধে ভারতের একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। সেইসঙ্গে অগ্নি-৫ এশিয়ার বিভিন্ন দেশসহ ইউরোপ ও আফ্রিকার কিছু অংশেও পৌঁছাতে সক্ষম।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত