আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা গোয়েন্দা কর্মকর্তা গ্রেফতার

অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা গোয়েন্দা কর্মকর্তা গ্রেফতার

ছবি: এলএবাংলাটাইমস

শুক্রবারে (৫ নভেম্বর) সিনসিনাটির একটি কোর্টে একজন চাইনিজ ইন্টেলেজিন্স অফিসারকে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির কারণে শাস্তি দেওয়া হয়েছে। জু ইয়ানজুন নামক ব্যক্তিটি চিনের জিয়াংজ্য প্রদেশের মিনিস্টারি অফ স্টেট সিকিউরিটিতে ইন্টেলেজিন্স অফিসার হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি ও ব্যবসায়িক রহস্য চুরির অভিযোগ রয়েছে।

অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির কারণে ৫০ লাখ ডলার জরিমানার পাশাপাশি ১৫ বছরের কারাদন্ড হতে পারে ও বাকি অপরাধগুলোর জন্য ১০ বছরের কারাদন্ড হতে পারে।

সিনসিনাটি ভিত্তিক জিই এভিয়েশন থেকে প্রযুক্তি চুরির পাচ বছরের পরিকল্পনায় জড়িত থাকার জন্য ২০১৮ সালের অক্টোবর মাসে দুই গোয়েন্দা কর্মকর্তাসহ ১১ জন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। জু তাদের মধ্যে অর্ন্তভুক্ত ছিলেন।

জাস্টিস ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে বলে, ‘জু জিই এভিয়েশনের বিভিন্ন প্রযুক্তি চুরি করার চেষ্টা করছিলেন। মূলত, চীনের সুবিধার্থেই জু কাজ করছিলেন।‘

২০১৮ সালের এপ্রিলমাসে বেলজিয়ামে তাকে গ্রেপ্তার করা হয়। একটি কাউন্টার ইন্টেলেজিন্স অপারেশনের মাধ্যমে তাঁকে গ্রেফতার করা হয়।

বিচারের মুখোমুখি হওয়ার জন্য ২০১৮ সালের অক্টোবরে তাকে আমেরিকার কাছে প্রত্যর্পণ করা হয়েছিল।

২০১৮ সালের অভিযোগপত্রে এই অভিযানে আরও ১০ জন সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে জিয়াংসু নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাও রয়েছেন- যারা জু-এর অধীনে কাজ করেছেন বলে মনে হচ্ছে। এর পাশাপাশি ছয়জন হ্যাকার এবং ফরাসি কোম্পানির দুই কর্মচারীর নামও অভিযোগপত্রে উল্লেখ্য করা হয়েছে।

১০ জনের কাউকেই গ্রেফতার করা হয়নি।

জাস্টিস ডিপার্টমেন্ট সেই সময় বলেছিল যে চীনের একটি রাষ্ট্রায়ত্ত এরোস্পেস কোম্পানি চীনা নির্মিত বিমানে ব্যবহারের জন্য জিই-র মতো একটি ইঞ্জিন তৈরির চেষ্টা করছে।

জু গ্রেপ্তারের পর চীন বলেছে যে যুক্তরাষ্ট্র "হাওয়া  থেকে অভিযোগ তৈরি করছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত