আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় ১৫৮টি দেশ, জাতিসঙ্ঘে প্রস্তাব গৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় ১৫৮টি দেশ, জাতিসঙ্ঘে প্রস্তাব গৃহীত

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ফিলিস্তিনিদের পক্ষে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রস্তাবে ফিলিস্তিনিদের সেলফ ডিটারমিনেশন (আত্মনিয়ন্ত্রণ) বা রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের অস্তিত্বকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ভোটাভুটি হয়। অর্থাৎ ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং স্বকীয় রাষ্ট্র হিসাবে মেনে নেয়া হবে কি হবে না তা নিয়ে ভোট প্রদান করে জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো। সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ফিলিস্তিনকে রাষ্ট্রের হিসাবে মেনে নিতে ১৫৮টি দেশ পক্ষে ভোট প্রয়োগ করে, যেখানে ১০টি সদস্য দেশ (অস্ট্রেলিয়া, ক্যামেরুন, গুয়েতেমালা, হন্ডুরাস, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, রুয়ান্ডা, সলোমন দ্বীপপুঞ্জ, টোগো টোঙ্গা) ভোট দেয়নি এবং প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৬টি (ইসরাইল, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেসিয়া, নাউরো, পালাউ, যুক্তরাষ্ট্র) দেশ।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রস্তাবের পক্ষে এই ভোটের ফলকে স্বাগত জানায় ফিলিস্তিন। আরো বলা হয়, ‘আত্মনিয়ন্ত্রণের অধিকারই সব অধিকারের ভিত্তি– বিশেষত ফিলিস্তিনিদের জন্য যারা ইসরাইলি দখলের অধীনে দীর্ঘদিন ধরে ভেগান্তির শিকার হয়ে চলেছে।’

উল্লেখ্য, ১৯৬৭ সালে মধ্য প্রাচ্যের যুদ্ধের পরই ইসরাইল পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম দখল করে নেয়। এরপর থেকে ওই এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু হার মানেনি ফিলিস্তিন। ১৯৬৭-র পর থেকেই আন্তর্জাতিক মধ্যস্থতায় ও জাতিসঙ্ঘের হস্তক্ষেপে নতুন সীমানা তৈরি করে পূর্ব জেরুসালেমকে নয়া ফিলিস্তিনের রাজধানী হিসাবে দেখতে চেয়েছেন ফিলিস্তিনিরা।

এর অর্থ ফিলিস্তিনিরা চেয়েছেন সেলফ ডিটারমিনেশন বা তাদের রাষ্ট্র ও তাদের জন্য পূর্ণ স্বাধীনতা ও স্বীকৃতি। ইসরাইল এই চেষ্টায় বার বার বাধ সাধলেও এতদিন পর জাতিসঙ্ঘের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে ভোট পড়েছে। প্রায় ১৫৮টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও দখলমুক্ত রাষ্ট্র হিসেবে দেখার পক্ষে মত দিয়েছে। আর ইসরাইল ও মার্কিন মিত্ররা বিপক্ষে ভোট দিয়েছে বা ভোট থেকে বিরত থেকেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত