আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আফগানিস্তান নিয়ে ইসলামাবাদে শীর্ষ মিত্রদের সাথে আলোচনা করলো পাকিস্তান

আফগানিস্তান নিয়ে ইসলামাবাদে শীর্ষ মিত্রদের সাথে আলোচনা করলো পাকিস্তান

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবার (১১নভেম্বর) প্রতিবেশী আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার প্রবীণ কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও ইসলামাবাদে উপস্থিত ছিলেন তবে বৃহস্পতিবারের বৈঠকে তিনি যোগ দেননি।

মুত্তাকি বৃহস্পতিবার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখির জানান, আফগান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান সম্পর্কিত বিশেষ দূতদের সাথেও কথা বলবেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বৈঠকের শুরুতে সতর্ক করে দেন যে আফগানিস্তান "অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে" রয়েছে। তিনি মনে করেন, পশ্চিমা রাষ্ট্রদের উচিত আফগানিস্থানের আটকে দেওয়া তহবিল পুনরায় সচল করা যাতে ক্ষমতাসীন তালেবান দেশটিকে চালাতে পারে।

তিনি বলেন যে নতুন কোন অর্থনৈতিক অবনতি নতুন তালেবান সরকারের দেশ পরিচালনার ক্ষমতাকে "মারাত্মকভাবে সীমাবদ্ধ" করবে।

তিনি বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মানবিক সহায়তার ব্যবস্থাকে জোরদার করা'।

কুরেশি বলেন, ‘তহবিল সচল হলে আফগান অর্থনীতি পুনরুজ্জীবিত হয়ে স্থীতিশীলতার দিকে এগিয়ে যাবে।‘

তিনি বলেন, ‘আপনি যদি মনে করেন যে আপনি অনেক দূরে আছেন ও ইউরোপ নিরাপদ, তবে তা ভুল। আমরা ইতিহাস থেকে শিখেছি এবং আমরা অতীতে করা সেই ভুলগুলির পুনরাবৃত্তি করতে চাই না।‘

জাতিসংঘ বারবার সতর্কবাণী দিয়েছে যে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে।  দেশটির অর্ধেকের বেশি অংশ "তীব্র" খাদ্য সংকট এবং শীতের মুখোমুখি হয়েছে যা লক্ষ লক্ষ মানুষকে অভিবাসন এবং অনাহারের মধ্যে  যেকোন একটি বেছে নিতে বাধ্য করছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত