আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

স্নায়ুযুদ্ধের অস্থিরতা এড়ানে চান শি জিনপিং

স্নায়ুযুদ্ধের অস্থিরতা এড়ানে চান শি জিনপিং

ছবি: এলএবাংলাটাইমস

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পুনরায় স্নায়ুযুদ্ধের সময়কার অস্থিরতা ফিরে আসতে পারে বলে সতর্কবাণী দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এইরকম অস্থিরতা থেকে বাঁচতে বৈশ্বিক সহযোগিতার মনোভাব প্রয়োজন বলে তিনি মনে করেন।

এপেক সামিটের সিইও ফোরামের নিকট প্রেরণকৃত একটি ভিডিও বার্তায় এই সতর্কবাণী দেন্ তিনি। শি জানান, ভূরাজনৈতিক ক্ষেত্রে ছোট ছোট জায়গা তৈরির চেষ্টা বা আদর্শগত কারণে বিবাদ তৈরির প্রচেষ্টা সবসময় ব্যর্থ হয়।

শি বলেন, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের উচিত হবে না আবার স্নায়ুযুদ্ধের সময়ের মত বিবাদে জড়িয়ে পড়া।‘

চীনের প্রেসিডেন্ট স্পষ্টভাবেই আমেরিকাকে ইঙ্গিত করছিলেন। বিগত কয়েকমাস ধরেই আমেরিকার অনেক নীতিই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ‘চীন-বিরোধি’ রুপ নিচ্ছে। গত সেপ্টেম্বর মাসেই আমেরিকা চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্রগতিকে টেক্কা দেওয়ার জন্য ভারত,জাপান ও অস্ট্রেলিয়ার সাথে একটি চুক্তি সই করে। এছাড়া হংকং, সিনজিং ও তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের মাঝে বিবাদ বাড়ছে। এরই মাঝে যোগাযোগ ও সম্পর্ক উন্নত করার জন্য দুই দেশের প্রেসিডেন্টদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবার খবর আসে।

এখনো জানা যায়নি যে কবে নাগাদ বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে ধারণা করা হচ্ছে যে অতি শীঘ্রই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত