আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মার্কিন হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ, কাবুলে শক্তিপ্রদর্শন তালেবানের

মার্কিন হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ, কাবুলে শক্তিপ্রদর্শন তালেবানের

প্রায় বিশ বছর পর আফগানিস্তানে অভিযান শেষ করেছে আমেরিকা। তবে তড়িঘড়ি ও ‘অপরিকল্পিত’ ভাবে সেনা প্রত্যাহারের জেরে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক হাতিয়ার ফেলে এসেছে মার্কিন ফৌজ। আর সেই হাতিয়ারে বলীয়ান হয়েই এবার কাবুলের রাজপথে কুচকাওয়াজ করল তালেবান।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রোববার কাবুলের রাজপথে আমেরিকার ফেলে যাওয়া হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ করে তালেবান। তারা যে পুরোদস্তুর ফৌজ হয়ে উঠেছে সেই বার্তা দিতেই এই পদক্ষেপ করেছেবলে মত বিশ্লেষকদের। এদিনের কুচকাওয়াজে কয়েক ডজন এম১১৭ মার্কিন সাঁজোয়া গাড়ি, এম৪ রাইফেল ও এমআই১৭ হেলিকপ্টার প্রদর্শন করে তারা।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতোল্লা খাওরাজমি জানিয়েছে, ডিফেন্স অ্যাকাডেমি থেকে ২৫০ জন নতুন সৈন্যর পাসআউট অনুষ্ঠান উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও বন্ধু আফগানদের তালেবানের হাতে ছেড়ে আসায় তুমুল সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আফগানিস্তান ছাড়ার সময় ব্ল্যাকহক, চিনুক হেলিকপ্টার থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কাবুল বিমানবন্দরে ফেলে আসে মার্কিন ফৌজ। কান্দাহারেও মার্কিন সেনার বহু হাতিয়ার তালেবানের হাতে গেছে। যদিও যুদ্ধবিমানগুলোর প্রায় সবকটিকে অকেজো করে এসেছে মার্কিন সৈনিকরা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত