আপডেট :

        ফ্র্যাঙ্কলিন হাইস্কুলে শিক্ষার্থীর মৃ ত্যু, লস এঞ্জেলেস স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবারের ক্ষতিপূরণ দাবি

        আলতাডেনায় বাড়ির কাছে মানুষের দেহাবশেষ উদ্ধার, তদন্তে কাউন্টি পুলিশের হোমিসাইড ইউনিট

        আন্তর্জাতিক শিক্ষার্থী হারাচ্ছে ক্যালিফোর্নিয়া, শীর্ষ অবস্থান দখল করল নিউইয়র্ক

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

বাড়ছে বায়ুদূষণ, দিল্লিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

বাড়ছে বায়ুদূষণ, দিল্লিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

দিল্লিতে ফের বেড়েছে বায়ু দূষণ। আর এজন্য পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সব স্কুল কলেজ। মঙ্গলবার রাতে, দ্যা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সরকারী, বেসরকারী স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

করোনাকালে যেভাবে ক্লাস নেওয়া হতো সেই পরিস্থিতিতে ফিরে যাচ্ছে দিল্লির স্কুল- কলেজ। বুধবার থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হবে। আর এনসিআর-এর অন্তর্ভুক্ত রাজ্যগুলোকে (দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ) তাদের সরকারি কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং বেসরকারী প্রতিষ্ঠানকেও একই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

দূষণ কমাতে ওই অঞ্চলে ২১ নভেম্বর পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী ট্রাকগুলোকে আগামী রবিবার পর্যন্ত দিল্লিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে ডিজেল এবং পেট্রোল চালিত ১০ থেকে ১৫ বছরের পুরোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে এনসিআর।

বায়ু দূষণের বিষয়ে এ নির্দেশনা আসার আগে মঙ্গলবার বৈঠকে বসে দিল্লি,হরিয়ানা,উত্তর প্রদেশ এবং রাজস্থানের উর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে দিল্লি রাজ্য সরকার বায়ুদূষণ কমাতে অন্তত সপ্তাহান্তে লকডাউন করার প্রস্তাব দিয়েছিল। তাতেও দূষণ না কমলে টানা সাত দিন লকডাউনের কথা ভাবছিলো কেজরিওয়াল প্রশাসন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত