আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আফগানিস্তানের অর্থনীতি : জাতিসঙ্ঘের হুঁশিয়ারির জবাব দিলো তালেবান

আফগানিস্তানের অর্থনীতি : জাতিসঙ্ঘের হুঁশিয়ারির জবাব দিলো তালেবান

আফগানিস্তানের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তের রয়েছে বলে জাতিসঙ্ঘ যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তার জবাব দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান। তালেবানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আফগানিস্তানের ব্যাংকিক ব্যবস্থার ধস প্রতিহত করবেন।

এজন্য সম্ভাব্য যেসব পদক্ষেপ গ্রহণ করা হবে সেগুলোর মধ্যে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের সীমা নির্ধারণ করে দেয়া এবং সরকারি প্রকল্পগুলোর অর্থ খরচের ওপর নজরদারি বাড়ানোর কথা বিশেষভাবে উল্লেখ করেন মুজাহিদ।

এর আগে সোমবার জাতিসঙ্ঘ আফগানিস্তানের অর্থনৈতিক সংকটের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, দেশটির অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রয়েছে।

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছিলেন, আফগানিস্তানের ব্যাংকগুলো থেকে গ্রাহকরা তাদের পুঁজি তুলে ফেলছেন যা অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ ব্যাংকে জনগণের গচ্ছিত অর্থ শতকরা ৪০ ভাগ কমে যাবে এবং ব্যাংকিং ব্যবস্থার পতন হবে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে চরম অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। বেশিরভাগ অর্থনৈতিক বিশ্লেষক আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের জনগণের অর্থ আটকে দেয়াকে এই সঙ্কটের জন্য দায়ী বলে মনে করছেন। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর আমেরিকা আফগান সরকারের শত শত কোটি ডলার অর্থ জব্দ করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত