আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী অ্যান্ডারসন

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী অ্যান্ডারসন

ইউরোপের দেশ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির স্যোশাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও বর্তমান অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। বুধবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

গত ১০ নভেম্বর সুইডেনের মধ্য-বামপন্থি প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করায় এখন তার স্থলাভিষিক্ত হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন অ্যান্ডারসন। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী পদের জন্য সুইডেনের ৩৪৯ আসনের সংসদে অ্যান্ডারসনের পক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন, ভোটদান থেকে বিরত ছিলেন ৫৭ জন, বিপক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন এবং একজন অনুপস্থিত ছিলেন।

সুইডেনের আইন অনুযায়ী, সংসদে একজন প্রধানমন্ত্রী প্রার্থীর জন্য সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থনের দরকার হয় না। প্রার্থীর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রয়োজন নেই; তবে ১৭৫ জনকে বিপক্ষে ভোট দিতে হয়।

চলতি মাসের শুরুর দিকে স্যোশাল ডেমোক্র্যাটসের নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন ৫৪ বছর বয়সী অ্যান্ডারসন। পার্লামেন্টের ভোটাভুটিতে বামদের সমর্থন পাওয়ার জন্য শেষ মুহূর্তে তাদের সঙ্গে পেনশন বাড়ানোর একটি চুক্তিতে পৌঁছেছিলেন তিনি। এর আগে, তিনি স্যোশাল ডেমোক্র্যাটসের জোটসঙ্গী গ্রিন পার্টি ও সেন্টার পার্টির সমর্থন পান।

তবে নির্বাচনের আগে বুধবার পার্লামেন্টের ভোটাভুটিতে ব্যাপক বেগ পোহাতে হয় অ্যান্ডারসনকে। কারণ সেন্টার পার্টি পার্লামেন্টের ভোটাভুটিতে অ্যান্ডারসনের প্রধানমন্ত্রী পদের জন্য বিরোধিতা করবে না বলে জানালেও বামদের সঙ্গে চুক্তি করায় বুধবার বাজেট পাসের আলোচনায় সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়।

এর ফলে অ্যান্ডারসনকে বিরোধী রক্ষণশীল মধ্যপন্থী, খ্রিস্টান ডেমোক্র্যাট এবং কট্টর-ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করে বাজেট পাস করাতে হতে পারে। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন অ্যান্ডারসন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত