আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কলকাতায় 'আর্টভার্স'-এর চিত্র, স্থিরচিত্র এবং ভাস্কর্যের বার্ষিক প্রদর্শনী

কলকাতায় 'আর্টভার্স'-এর চিত্র, স্থিরচিত্র এবং ভাস্কর্যের বার্ষিক প্রদর্শনী

৭০ জন শিল্পীর ১৭০টি চিত্র, স্থিরচিত্র এবং ভাস্কর্য নিয়ে বিড়লা আর্ট অ্যান্ড কালচারে শুরু হল ছয় দিনব্যাপী বর্ণময় প্রদর্শনী। এ দিন উদ্বোধন হওয়ার আগেই দর্শকদের ভিড় উপচে পড়ে প্রেক্ষাগৃহে। প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী বাদল পাল। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুজিত কুমার ঘোষ, বাপ্পা ভৌমিক, প্রতীক মল্লিক, রুচিরা মজুমদার পাল, শিখা রায়, মানবেন্দ্র সরকার, সুদীপ্ত অধিকারী এবং 'আর্টভার্স'-এর সর্বময় কর্তা, 'গড : এনসিয়েন্ট এলিয়েন অর আ মিথ'-খ্যাত ইংরেজি সাহিত্যের লেখক, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার, চিত্রশিল্পী শুভঙ্কর সিংহ।


এই প্রদর্শনীর মূল আকর্ষণ---  ওয়াল অব ফেম। বিশিষ্ট শিল্পী অতীন বসাক, ওয়াসিম কাপুর, দেবব্রত চক্রবর্তী, সুমন চৌধুরীদের মতো দশ জন প্রথিতযশা চিত্রশিল্পীর বাছাই করা ১৩টি ছবি দিয়ে আলাদা ভাবে প্রদর্শিত প্রেক্ষাগৃহের একটি অংশ।


সারা বছর ধরে এরা কলকাতার পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে আয়োজন করে কম করেও ছ'-ছ'টি প্রদর্শনী।


এই প্রসঙ্গে 'আর্টভার্স'-এর প্রেসিডেন্ট শুভঙ্কর সিংহ জানালেন, 'বাড়িকে সুন্দর করে তোলার জন্য যাঁরা দু'হাতে জলের মতো টাকা খরচ করেন, তাঁদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একটা ছবি কিনুন। ঘরে টাঙিয়ে রাখুন। ঘর সাজানোর জন্য টাটকা ফুল আর ছবির কোনও বিকল্প হয় না।'
এই প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। খোলা থাকবে বেলা ৩টে থেকে রাত ৮টা অবধি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত