আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘ক্লিন শেভ, জিন্স ও স্পোর্টিং সানগ্লাস পরা তালেবান গোয়েন্দারাই কাবুলের পতন ঘটিয়েছে’

‘ক্লিন শেভ, জিন্স ও স্পোর্টিং সানগ্লাস পরা তালেবান গোয়েন্দারাই কাবুলের পতন ঘটিয়েছে’

তালেবানের গোয়েন্দা শাখার সদস্যরাই ১৫ আগস্টে কাবুলের পতন ঘটানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

পত্রিকাটির মতে, তালেবানের সেসব অনুচরেরাই আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির নেতৃত্বাধীন সরকারের ভেতরে অনুপ্রবেশ করে কাবুলের পতন ত্বরান্বিত করে।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে - ক্লিন শেভ, জিন্স ও স্পোর্টিং সানগ্লাস পরা তালেবানের গোয়েন্দারা আফগান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, ব্যবসা-বাণিজ্য ও সাহায্য সংস্থার ভেতরে ঢুকে পড়েছিল। মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে ২০ বছর ধরে সশস্ত্র লড়াই করা তালেবানকে তারাই ক্ষমতায় ফিরিয়ে এনেছে।

তালেবানের গেরিলা কমান্ডার মোহাম্মাদ সেলিম সা’দের সাক্ষাৎকারের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নাল এ প্রতিবেদন তৈরি করে। সেলিম সা’দ বর্তমানে কাবুল বিমানবন্দরের সিকিউরিটি কমান্ড সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকারে উঠে এসেছে - কিভাবে এই গেরিলা গোষ্ঠী রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গনি সরকার ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের ছুড়ে ফেলে কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে।

সেলিম সা’দ জানান, ‘প্রতিটি সংস্থা ও বিভাগে আমাদের অনুচর ছিল। কাবুলে আগে থেকে অবস্থান নেয়া ইউনিট কৌশলগত স্থানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’ তিনি বলেন, ‘এমনকি আমি যে অফিসে আছি সেখানেও আমাদের লোকজন ছিল।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত