আপডেট :

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

দিল্লির বায়ু দূষণের জন্য দায়ী পাকিস্তান!

দিল্লির বায়ু দূষণের জন্য দায়ী পাকিস্তান!

দিল্লি-এনসিআর এলাকায় বায়ুদূষণের জন্য পার্শ্ববর্তী রাজ্যগুলোকেও সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। কারখানা ও গাড়ির ধোঁয়া থেকে মারাত্মক বায়ু দূষণ ছড়াচ্ছে বলে জানানো হয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দূষণের জন্য দায়ী পাকিস্তান। পাকিস্তান থেকেই দূষিত বায়ু ঢুকে পড়ছে দিল্লি এলাকায়।

একথা শুনে অবাক হয়েছেন ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা প্রশ্ন করেন, ‘তাহলে আপনারা পাকিস্তানের শিল্প বন্ধ করতে চান? এ প্রশ্নের জবাব অবশ্য দিতে পারেননি যোগীর প্রশাসনের আইনজীবীরা। ​

শুক্রবার উত্তরপ্রদেশের পক্ষে কাজ করা আইনজীবী রণজিৎ কুমার সাফাই দিয়ে বলেন, দিল্লির দূষণের জন্য উত্তরপ্রদেশের কোনো দায় নেই। বাতাস আসছে পাকিস্তান থেকে এবং ওই বাতাস দূষিত।

এমন বক্তব্য দিয়ে উচ্চ আদালতের কাছে যোগী সরকার অনুরোধ করেছে যে উত্তরপ্রদেশ রাজ্যের চিনির কল ও দুধের কারখানাগুলো যেন বন্ধ না করা হয়। ওই অনুরোধে আরো বলা হয়েছে, চিনি কলগুলো ৮ ঘণ্টা চলার অনুমতি দেয়া হয়েছে কিন্তু তা যথেষ্ট নয়।

উল্লেখ্য, ১৩ নভেম্বর থেকে বায়ু দূষণের কারণে স্কুল বন্ধ করে দিয়েছিল রাজধানীর প্রশাসন। সোমবার আবার তা খুলে দেয়া হয়। তাতে ক্ষুব্ধ হয়ে গতকাল সুপ্রিম কোর্ট বলেছে, প্রাপ্তবয়স্করা বাড়ি থেকে কাজ করছে আর তিন-চার বছরের শিশুরা স্কুলে যাচ্ছে! এরপরেই ফের অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত