আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

দক্ষিণ কোরিয়াকে ৪৮ ঘন্টা সময় দিয়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়াকে ৪৮ ঘন্টা সময় দিয়েছে উত্তর কোরিয়া

ফের দুই কোরিয়া যুদ্ধাবস্থা

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।
সীমান্তে লাউডস্পিকার বাজিয়ে প্রচারণা -নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ না হলে উত্তর কোরিয়া সামরিক পদক্ষেপ নেবে বলেও হুমকি দিয়েছে।
দক্ষিণ কোরিয়া বলছে তাদের লাউডস্পিকার লক্ষ্য করে উত্তর কোরিয়া রকেট ছোঁড়ার পর তারাও উত্তর কোরিয়ায় গোলা ছুঁড়েছে।
এমাসের গোঁড়ার দিকে সীমান্তে টহলদানকারী দুজন দক্ষিণ কোরীয় সৈন্য মাইনে আহত হওয়ার পর দক্ষিণ কোরিয়া লাউডস্পিকারে আবার প্রচারণা শুরু করে।
ওই এলাকায় মাইন পাতার অভিযোগ উত্তর কোরিয়া অস্বীকার করেছে।

দুই কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র সীমা বরাবর আগেও বহুবার উত্তেজনা ছড়িয়েছে। আজকের গোলাগুলির ঘটনাও সীমাবদ্ধ ছিল ঐ পশ্চিম সীমান্তে।
উত্তর কোরিয়ার দিক থেকে আজ দক্ষিণ কোরিয়ার এক সামরিক ইউনিট লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়।
দক্ষিণ কোরিয়ার প্রতির এরপর দক্ষিণ কোরিয়াও পাল্টা গোলাবর্ষণ করে এর জবাব দেয়। এই সর্বশেষ দফা গোলাগুলির পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে।
উত্তর কোরিয়া এই বলে তার প্রতিবেশীকে হুশিয়ার করে দিয়েছে যে, লাউডস্পিকারে তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধ করা না হলে তারা সামরিক ব্যবস্থা নেবে ।
দক্ষিণ কোরিয়া তার পশ্চিম সীমান্তের একটি অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক জরুরী বৈঠক ডেকেছে ।
ছয় দশকেরও বেশি সময় ধরে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধাবস্থা চলছে, ১৯৫৩ সালে যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোন শান্তি চুক্তি এপর্যন্ত হয়নি ।
সাম্প্রতিক বছরগুলোতে বহু বার দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি হয়েছে।
মাত্র গত সোমবার থেকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের এক যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে, যা এই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে ।
উত্তর কোরিয়ার ভাষায় এই মহড়া আসলে তাদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি, যদিও দক্ষিণ কোরিয়া এটিকে একেবারেই একটি প্রতিরক্ষামূলক মহড়া বলে বর্ণনা করছে ।


শেয়ার করুন

পাঠকের মতামত