আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

খাশোগি হত্যায় এক সন্দেহভাজন প্যারিসে গ্রেফতার

খাশোগি হত্যায় এক সন্দেহভাজন প্যারিসে গ্রেফতার

সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবের এক নাগরিককে ফ্রান্সের প্যারিস থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার চার্লস-ডি-গল বিমানবন্দরে সন্দেহভাজন খালেদ আদেহ আল-ওতাইবিকে গ্রেফতার করা হয়।

খাশোগি হত্যায় তুরস্ক যেই ২৬ জন সৌদি নাগরিককে খুঁজছিল তার মধ্যে খালেদ আদেহ আল-ওতাইবি একজন বলে ধারণা করা হচ্ছে।

তবে সৌদির একজন কর্মকর্তা বলেছেন, ভুল করে ওতাইবি নামের সৌদি রয়্যাল গার্ডের সাবেক ওই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনার যারা জড়িত ছিল তাদের সবাইকে সৌদি আরবে শাস্তি দেওয়া হয়েছে বলেও দাবি ওই কর্মকর্তার।

সৌদি আরবের রাজতন্ত্রের সমালোচক সাংবাদিক খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি আরব দাবি করেছিল, ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিককে দেশে ফিরতে রাজি করানোর জন্য পাঠানো এজেন্টদের ‘অভিযানে’ তিনি নিহত হন।

তবে তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করছেন, এজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে তাকে হত্যা করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত