আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

রাওয়াতের মৃত্যু ভারতের জন্য বিরাট ক্ষতি, কে হচ্ছেন উত্তরসূরী?

রাওয়াতের মৃত্যু ভারতের জন্য বিরাট ক্ষতি, কে হচ্ছেন উত্তরসূরী?

মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের প্রথম চিফ অফ স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। অতি সংবেদনশীল এই মৃত্যুর ঘটনা সরকারিভাবে প্রকাশ করতে বেশ কয়েক ঘণ্টা সময় নেয়া হয় সরকারের তরফে। আর এরই মাঝে বুধবারই সন্ধ্যায় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক বসে ৭ লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনে। লক্ষ্য, যত দ্রুত সম্ভব পরবর্তী সিডিএস-এর নিযুক্তি নিয়ে সিদ্ধান্ত নেয়া।

বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অতিম শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালরা উপস্থিত ছিলেন। ভারতীয় দিক থেকে বলা হয়, একদিকে চীনের আগ্রাসন, অন্যদিকে পাকিস্তানের উগ্র কার্যকলাপের মাঝে সিডিএসের অকাল মৃত্যু যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। এই আবহে অনেকেই মনে করছেন যে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকেই পরবর্তী সিডিএস ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর বর্তমানে সবচেয়ে সিনিয়র সামরিক অফিসার হলেন নারাভানে। সরকার যদি সিনিয়রিটির ভিত্তিতেই সিডিএস নিযোগ করে, সেক্ষেত্রে জেনারেল নারাভানেই পরবর্তী সিডিএস হবেন। বাকি দুই বাহিনীর প্রধানরা জেনারেল নারাভানের থেকে দুই বছর ছোট। এদিকে জেনারেল নারাভানেকে সিডিএস পদে বসানো হলে সেনাপ্রধানের পদটি ফাঁকা হয়ে যাবে। ভারতীয় সেনাবাহিনীতে জেনারেল নারাভানের পর সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা হলেন সেনার উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সিপি মহান্তি এবং নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াইকে যোশী।

তবে এনডিএ সরকার যে সিনিয়রিটির ভিত্তিতেই সেনাপ্রধান বা সিডিএস নিয়োগ করবেন, এর কোনো নিশ্চয়তা নেই। এর আগে জেনারেল রাওয়াতকে যখন সেনাপ্রধান করা হয়েছিল, তখন তার থেকে দুজন সিনিয়র কর্মকর্তা সেনাবাহিনীতে ছিলেন। সেক্ষেত্রে এবারো ওই পথে যে সরকার হাঁটবে না, তা হলফ করে বলতে পারছে না কেউ। তবে এই নিয়োগ যে সেনাবাহিনীর উচ্চ পদের ধারাবাহিকতা নষ্ট করবে, তা নিয়ে সন্দেহ নেই। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনের মধ্যেই আগামী সিডিএস ও সম্ভবত আগামী ভারতীয় সেনাপ্রধানের নাম ঘোষণা করা হতে পারে সরকারের পক্ষ থেকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত