আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মেরকেল যুগের অবসান, শপথ নিলেন জার্মানির নতুন চ্যান্সেলর

মেরকেল যুগের অবসান, শপথ নিলেন জার্মানির নতুন চ্যান্সেলর

ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির নেতৃত্বে ১৬ বছর পর নতুন মুখ। বিদায় নিলেন আঙ্গেলা মেরকেল, নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এসপিডির নেতা ওলাফ শলৎস।

বুধবার শপথের আগে জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগ ওলাফ শলৎসকে চ্যান্সেলর নির্বাচিত করেছে। ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫ ভোট পেয়ে নিয়োগ সমর্থন পান শলৎস। বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয় জন ভোটদানে বিরত ছিলেন।

ভোটের পর শলৎস জার্মান প্রেসিডেন্টের প্রাসাদে যান। সেখানে প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার তার হাতে নবম ফেডারেল চ্যান্সেলর হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক পত্র তুলে দেন।

এর পর শলৎস আবার বুন্ডেসটাগে ফিরে যান এবং সেখানে শপথ গ্রহণ করেন।

জার্মানির নবসূচনা করতে যথাসাধ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চ্যান্সেলর।

তিনি এর পর তার মন্ত্রিসভা ঘোষণা করবেন এবং নতুন মন্ত্রীরাও প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে নিয়োগপত্র গ্রহণ করবেন। নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন থাকছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন পরিবেশবাদী গ্রিন পার্টি এবং চার জন উদারপন্থি এফডিপি থেকে।

মের্কেলের মন্ত্রীরা শলৎসের মন্ত্রীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। আর মের্কেলের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শলৎস তার দায়িত্ব তুলে দেবেন নতুন অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারের হাতে।

গত সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্য বামপন্থি এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে এবং দুই মাসের দীর্ঘ আলোচনার পর পরিবেশবাদী গ্রিন এবং নব্য উদারপন্থি এফডিপির সঙ্গে জোট গঠনের চুক্তি করে।

জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে উচ্চাকাঙ্খী পরিকল্পনা আছে জার্মানির নতুন সরকারের। তবে প্রাথমিকভাবে শলৎসের সরকার করোনাভাইরাস মোকাবেলাকেই অগ্রধিকার দেবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত