আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

১৯৭১ সালের যুদ্ধ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের নিন্দা পাকিস্তানের

১৯৭১ সালের যুদ্ধ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের নিন্দা পাকিস্তানের

গত ১২ ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেটে ১৯৭১ সালের যুদ্ধে বিজয় এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর স্মরণে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিগত ৫০ বছরে বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্রেরও প্রশংসা করেছেন। একই সঙ্গে সেই যুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। খবর প্রকাশ করেছে দ্য ডন নিউজ।

এক বিবৃতিতে পাকিস্তান বলছে, রাজনাথ সিংয়ের মন্তব্য অযৌক্তিক, অকারণ ও উসকানিমূলক। তার এই বক্তব্য উদ্দেশ্যমূলকভাবে ইসলামাবাদের বিরুদ্ধে হুমকি বলেও অভিহিত করেছে দেশটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন,‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারত অবদান রেখেছে। গত ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত অগ্রসর হয়েছে। যা বাকি বিশ্বের জন্য অনুপ্রেরণাদায়ক।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বিজয় পর্ব উদযাপন করতে আজ আমরা ইন্ডিয়া গেটে সমবেত হয়েছি। এই উৎসব ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় বিজয়কে স্মরণ করিয়ে দেয়। এই বিজয় দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূগোল বদলে দিয়েছে।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আজকের দিনে আমি ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের সাহসিকতা, বীরত্ব ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যাদের কারণে ১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়ী হয়েছিল। ভারত সবসময় তাদের কাছে ঋণী থাকবে।’

এর এক দিন পর গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিকার আহমাদ বলেন, ‘ঐতিহাসিক সত্য নিয়ে রাজনাথ সিংয়ের অযৌক্তিক ও উসকানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান এবং সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে এগুলো ভিত্তিহীন অভিযোগ। এর মধ্য দিয়ে ইসলামাবাদকে হুমকি দিচ্ছে নয়াদিল্লি।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন, সবকিছুর নাম বদলে দেওয়া, বিভ্রান্তিকর চিন্তাভাবনার আশ্রয় ও মিথ্যা সাহসিকতায় লিপ্ত হওয়ার মতো বিষয়গুলোয় ভারতের ক্ষমতাসীন বিজেপির একটি শক্তি।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত