আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

তালেবানকে সহযোগিতা করে ক্ষুধার হাত থেকে আফগান জনণকে বাঁচান: হামিদ কারজাই

তালেবানকে সহযোগিতা করে ক্ষুধার হাত থেকে আফগান জনণকে বাঁচান: হামিদ কারজাই

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লাখ লাখ আফগান নাগরিককে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করতে হবে।

কারজাই শনিবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সম্পর্কে খারাপ ধারনা ঝেড়ে ফেলে অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানের জনগণের জন্য সাহায্য পাঠানো। কারজাই বলেন, তালেবান এখন আফগানিস্তানের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী এবং এ বাস্তবতা মেনে নেয়া উচিত।

২০০১ সালে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতনের পর প্রথম প্রেসিডেন্ট হন হামিদ কারজাই। যে গোষ্ঠীর অতীত সহিংসতায় পরিপূর্ণ তার প্রতি বিশ্ব সমাজ কীভাবে সমর্থন দেবে- এমন প্রশ্নের জবাবে হামিদ কারজাই বলেন, সহিংসতা আমাদের জীবনের একটি দুঃখজনক অবিচ্ছেদ্য অংশ। তবে একথাও মনে রাখতে হবে সহিংসতা সকল পক্ষই চালিয়েছে।

এ বক্তব্যের মাধ্যমে তিনি মূলত আফগানিস্তান দখল করার পর মার্কিন সেনারা যে হাজার হাজার আফগান নাগরিককে হত্যা করেছে সেদিকে ইঙ্গিত করেছেন।

গত আগস্ট মাসে তালেবান ২০ বছরের বিরতির পর আবার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। ২০০১ সালে ইঙ্গো-মার্কিন হামলার মাধ্যমে যে তালেবান সরকারের পতন হয়েছিল ২০২১ সালের ১৫ আগস্ট আবার সেই তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত