আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ভারতে মুসলিমদের গণহত্যার আহ্বান : প্রধান বিচারপতিকে চিঠি ৭৬ আইনজীবীর

ভারতে মুসলিমদের গণহত্যার আহ্বান : প্রধান বিচারপতিকে চিঠি ৭৬ আইনজীবীর

দুষ্মন্ত দাভে, সালমান খুরশিদ, প্রশান্ত ভূষণ, বৃন্দা গ্রোভার, জয়ন্ত ত্রিপাঠিসহ ভারতীয় সুপ্রিম কোর্টের ৭৬ জন সিনিয়র আইনজীবী চিঠি দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি রামান্নাকে।

তাদের দাবি, গত ১৭ ও ১৯ ডিসেম্বর দিল্লি ও হরিদ্বারে দুটি আলাদা অনুষ্ঠান হয়। দিল্লির অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল হিন্দু যুবা বাহিনী এবং হরিদ্বারের অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন নরসিংহানন্দ। দুইটি জায়গাতেই ‘হেট স্পিচ’ দেয়া হয়। ইথনিক ক্লিনসিংয়ের যুক্তি দেখিয়ে মুসলিমদের গণহত্যার কথা বলা হয়।

চিঠিতে নরসিংহানন্দসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা এই ধরনের হেট স্পিচ দিয়েছেন।

আইনজীবীরা চিঠিতে অভিযোগ করেছেন যে, এটা নিছক হেট স্পিচ নয়, এটা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে হত্যার খোলাখুলি হুমকি দেয়া। যা ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার বিরোধী।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের আবেদন, অবিলম্বে তিনি যেন নিজে থেকে মামলাটি হাতে নেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আইনজীবীদের আশা, প্রধান বিচারপতি দ্রুত ব্যাবস্থা নেবেন।

স্ক্রোল জানাচ্ছে, এই দুটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছিল। দিল্লির অনুষ্ঠানে একটি টিভি চ্যানেলের প্রধান সম্পাদক ভারতকে হিন্দুরাষ্ট্র করার জন্য বেশ কয়েকজনকে শপথবাক্য পাঠ করিয়েছেন। হইচই হওয়ার পর পুলিশ গত ২৩ ডিসেম্বর শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক প্রধান জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর বিরুদ্ধে এফআইআর করেছে। কিছুদিন আগে তিনি ধর্মান্তরিত হয়েছেন।

এআইএমআইএম নেতা ও সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি সম্প্রতি কানপুরে বলেছেন, ‘আমি উত্তরপ্রদেশ পুলিশকে মনে করিয়ে দিতে চাই যে, যোগী চিরদিন মুখ্যমন্ত্রী থাকবেন না, মোদি চিরদিন প্রধানমন্ত্রী থাকবেন না। মুসলমানরা জুলুম ভুলবে না। সেটা মনে রাখবে। অবস্থার পরিবর্তন হবে। তখন কে বাঁচাবে আপনাদের।’

বিজেপি এই ভিডিও নিয়ে প্রবল হইচই শুরু করেছে। ওয়েইসির দাবি, হরিদ্বারের ঘটনা থেকে নজর সরাতে অপ্রাসঙ্গিকভাবে তার ভাষণের কিছু লাইন তুলে ধরা হচ্ছে। তিনি এই কথা পুলিশি অত্যাচার নিয়ে বলেছিলেন।

লোকমত পত্রিকার রাজনৈতিক সম্পাদক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে বলেছেন, ‘কট্টর হিন্দু সংগঠনগুলো একটা ন্যারেটিভ নিয়ে চলছে। তাতে উত্তরপ্রদেশে ভোটে বিজেপি সুবিধা পেতেই পারে। তবে ভোটে সুবিধা হোক না হোক তারা কিছুদিন হলো এই ধরনের কথা বলে চলেছে।’

শরদের মতে, ‘হেট স্পিচ যারা দিয়েছেন, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। ব্যবস্থা নেয়া উচিত ওয়েইসির বিরুদ্ধেও।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত