আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জার্মানিতে অভিবাসীদের আশ্রয়কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জার্মানিতে অভিবাসীদের আশ্রয়কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জার্মানিতে অভিবাসন প্রত্যাশীদের একটি আশ্রয়কেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ডানপন্থী দুর্বৃত্তদের হামলায় আশ্রয়কেন্দ্র হিসেবে ঠিক করা জিমনেশিয়ামটি ভস্মীভূত হয়ে গেছে। বার্লিনের পশ্চিমে ন্যুয়েন শহরের স্কুলের জিমনেশিয়ামটিতে সাময়িকভাবে ১৩০ জনকে রাখার ব্যবস্থা করা হয়েছিল।
 
তদন্তকারীরা বলছে, মঙ্গলবার জিমনেশিয়ামটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেয়া হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এলাকাটিতে এর আগে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থীরা বিক্ষোভ করেছিল।
 
গত সপ্তাহেই জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল ড্রেসডেনের পাশে একটি আশ্রয়কেন্দ্রকে নিয়ে ডানপন্থীদের সহিংস বিক্ষোভের নিন্দা জানিয়েছিলেন। বিক্ষোভের ঘটনাটিকে 'জঘন্য' ও 'লজ্জাজনক' বলে বর্ণনা করেন মার্কেল। তখন বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ডজন খানেক পুলিশ কর্মকর্তা আহত হন।
 
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, অধিকাংশ জার্মানই অভিবাসন প্রত্যাশীদের স্বাগত জানিয়েছে। তবে ক্ষুদ্র একটি অংশ এর বিরোধিতায় সরব হয়েছেন। বোমা হামলার হুমকি দেয়ায় গত বৃহস্পতিবার বার্লিনে সোশ্যাল ডেমোক্রেট পার্টির কেন্দ্রীয় কার্যালয় খালি করে দেয়া হয়েছিল। হুমকিদাতাদের এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি। দলটির সাধারণ সম্পাদক ইয়াসমিন ফাহিমি জানান, ডানপন্থীদের পক্ষ থেকে বেশ কিছুদিন থেকে এরকম হুমকি আসছে।


শেয়ার করুন

পাঠকের মতামত