আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র : পুতিন

রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে একটি যুদ্ধে জড়াতে চায়। তিনি আরো বলেছেন, রাশিয়ার উন্নতি ও অগ্রগতিকে সীমাবদ্ধ করে ফেলার কাজে ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র।

ইউক্রেন সঙ্কট সম্পর্কে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র রাশিয়াকে নানা ধরনের হুমকি-ধমকি দেয়া সত্ত্বেও পুতিন এতদিন এ বিষয়ে নীরব ছিলেন। তিনি মঙ্গলবার এ ব্যাপারে প্রথম কোনো বক্তব্যে বলেন, পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তার নিয়ে রাশিয়ার উদ্বেগ সম্পর্কে আমেরিকা কোনো জবাব দিতে রাজি হচ্ছে না।

তিনি সরাসরি সংঘাতের কথা উল্লেখ না করে পরোক্ষভাবে বলেন, ‘ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়ার বাসনা পূর্ণ করতে সক্ষম হয় তাহলে তার পক্ষে এই জোটের অন্য সদস্য দেশগুলোকে রাশিয়ার সাথে যুদ্ধে টেনে আনা সম্ভব হবে।

ইউক্রেন সীমান্তে বর্তমানে সমরাস্ত্রসহ রাশিয়ার প্রায় এক লাখ সৈন্য মোতায়েন রয়েছে। রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে হামলা চালানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করে এসেছে। মস্কো প্রায় আট বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকাকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে এবং তখন থেকে পূর্ব ইউক্রেনে রুশপন্থী অস্ত্রধারীদের রক্তক্ষয়ী তৎপরতাকে সমর্থন দিয়ে এসেছে।

প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে আরো বলেন, আমি মনে করি ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই বরং যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য রাশিয়ার উন্নতি ও অগ্রগতি থামিয়ে দেয়া। ইউক্রেন কেবল ওয়াশিংটনের এই অশুভ লক্ষ্য চারিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ধরুন ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেয়ে গেল এবং [ক্রিমিয়া পুনরুদ্ধারের] সামরিক অভিযান শুরু হয়ে গেল। তখন কি হবে? আমরা কি তখন ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধে জড়াব? কেউ কি এ বিষয়টি নিয়ে এভাবে চিন্তা করেছে? আমার মনে হয় না।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে এক টেলিফোনালাপে বলেছেন, মস্কোর যদি সত্যিই ইউক্রেনে আগ্রাসন চালানোর ইচ্ছা না থাকে তাহলে তার উচিত দেশটির সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়া।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

 

শেয়ার করুন

পাঠকের মতামত