আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যেকোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া: সুলিভান

যেকোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া: সুলিভান

ছবি: এলএবাংলাটাইমস

রাশিয়া যেকোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর জেক সুলিভান। রবিবার (৬ ফেব্রুয়ারি) তিনি বলেন, ‘রাশিয়া যে কোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে এবং এর ফলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে’।

এর দুইদিন আগে নাম প্রকাশে অনিচ্ছুক ইউএস কর্মকর্তারা জানান, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়া ৭০ ভাগ প্রস্তুত রয়েছে। এই মাসের মধ্যভাগেই ভূমি শক্ত হতে শুরু করলে ভারী আগ্নেয়াস্ত্র, ট্যাংকসহ অন্যান্য সরঞ্জাম সীমান্তে আনতে শুরু করবে রাশিয়া। এরপরেই চাইলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণ শক্তিতে ইউক্রেনে আক্রমণ করতে পারে।     

সুলিভান বলেন, ‘যদি যুদ্ধ শুরু হয় তবে ইউক্রেনে প্রচুর প্রাণহানি ঘটবে। তবে আমাদের সক্ষমতা ও যে প্রস্তুতি রয়েছে এতে রাশিয়াকেও এর মূল্য দিতে হবে’।

এর আগে হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, রাশিয়া যদি ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করে তবে কিয়েভ কয়েকদিনের মধ্যেই দখল হয়ে যাবে এবং প্রায় ৫০ হাজার বা এর বেশি প্রাণনাশের ঘটনা ঘটবে।  

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইউএস এর ইন্টার্নাল অ্যাসেসমেন্ট কর্মকর্তারা জানান, আসন্ন সপ্তাহগুলোর মধ্যেই ইউক্রেনে আক্রমণ চালাতে পারে রাশিয়া। তবে সেটি কী মাত্রার হবে এবং আক্রমণের তীব্রতা কেমন হবে, সেটি এখনো পরিষ্কার নয়। এই সংকট কূটনৈতিকভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে আশাবাদী কর্মকর্তারা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তবে ৫০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। যদি আক্রমণ করা হয় তবে অল্প কয়েকদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ এর পতন ঘটবে এবং ইউরোপে আবারো শরনার্থী সংকট শুরু হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত