আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আফগানিস্তানের মানবিক সঙ্কট প্রতিরোধে বিশ্বের প্রতি আহ্বান জানালো চীন ও পাকিস্তান

আফগানিস্তানের মানবিক সঙ্কট প্রতিরোধে বিশ্বের প্রতি আহ্বান জানালো চীন ও পাকিস্তান

আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বৈঠকে মিলিত হয়েছেন। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওই আলোচনা বৈঠকে আফগানিস্তানের মানবিক সঙ্কট প্রতিরোধে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, ২০১৯ সালের অক্টোবরে ইমরান খানের চীন সফরের পর এটা ছিল দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম বৈঠক।

২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিকে যোগদানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চীনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর বৃহস্পতিবার চীন সফর করেন ইমরান খান।

ওই আলোচনা বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক যৌথ বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানের মাধ্যমে এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ বাড়বে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আফগানিস্তানের মানবিক সঙ্কট প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয় এবং আফগান জনগণকে আরো সহযোগিতা প্রদান করা হয়।

ওই যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, চীন ও পাকিস্তানের দু’শীর্ষ নেতা দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বয়িক বিভিন্ন ইস্যু নিয়েও আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত