আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মোদি সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : লালু প্রসাদ

মোদি সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : লালু প্রসাদ

গত কয়েকদিন ধরে ক্রমেই রাজনৈতিক রঙ নিয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হিজাব বিতর্ক। মুসলিম ছাত্রীরা হিজাব পরে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে কি না, তা জানতে পিটিশন দায়ের করা হয়েছে কর্ণাটক হাইকোর্টে। এরই মধ্যে হিজাব বনাম গেরুয়ার ‘লড়াই’ শুরু হয়েছে রাস্তায়।

আর এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। হিজাব বিতর্কে চলমান টালমাটাল পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে এই ঘটনার জন্য সরাসরি দায়ী করে লালু।

লালু প্রসাদের অভিযোগ, দেশ (ভারত) গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই গৃহযুদ্ধের জন্য দায়ী হবে মোদি সরকার। বুধবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বেশ কিছুদিন ধরে কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক কর্ণাটকের সীমা ছাড়িয়ে পৌঁছে গেছে রাজধানী দিল্লি-সহ দেশটির আনাচে-কানাচে। হিজাব ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এর সপ্তাহখানেক আগে হিজাব ইস্যুতে মুখ খোলেন রাহুল গান্ধীও।

এই পরিস্থিতিতে ভারতের একটি বার্তা সংস্থার কাছে বুধবার নিজের মতামত প্রকাশ করেন দেশটির বর্ষীয়ান রাজনীতিক লালু প্রসাদ। তিনি বলেন, ‘বিজেপি কেবল দাঙ্গা, মন্দির নিয়ে কথা বলেছে। প্রকাশ্যে ভোটে হেরে যাওয়ার বিষয়ে দলের হতাশা প্রকাশ করছে এভাবে। দেশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। এর জন্য দায়ী থাকবে মোদি সরকার।’

বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘৭০ বছরেরও বেশি সময় আগে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন। কিন্তু এখন ব্রিটিশরা বিজেপির রূপে ফিরে এসেছে... আমরা উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করি।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত