আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

উত্তর কোরিয়ার গোপন মিসাইল বেইস চিহ্নিত করলো যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার গোপন মিসাইল বেইস চিহ্নিত করলো যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

সোমবারে (৭ ফেব্রুয়ারি)  সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে যে দূরপাল্লার মিসাইল মজুদ করার জন্য উত্তর কোরিয়া একটি গোপনীয় মিসাইল অপারেটিং বেইস তৈরি করেছে।

সোমবারে সিএসআইএস একটি প্রতিবেদনে জানায়, স্যাটেলাইট ছবি পর্যবেক্ষণের মাধ্যমে তারা হোইজুংনি মিসাইল অপারেটিং বেইসকে চিহ্নিত করেছে। বেইসটি চীনের সীমান্তে কাছাকাছি অবস্থিত। সিএসআইএস জানায়, বেইসটি চাগাং প্রদেশের একটি পাহাড়ে অবস্থিত ও চীনের সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। এরকম ২০টি মিসাইল অপারেটিং বেইস উত্তর কোরিয়া জুড়ে ছড়িয়ে আছে।

সিএসআইএস বলে,’ হোইজুংনি বেইসটিতে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল মজুদ করার জন্য তৈরি করা হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল মিসাইল দ্রুত তৈরি করা না গেলে তাতে ইন্টারমেডিয়েট রেইঞ্জ মিসাইল মজুদ করা হবে।‘

সিএসআইএস আরো দাবি করেছে, জানুয়ারির ৩০ তারিখে উক্ত বেইস থেকেই উত্তর কোরিয়া  হোয়াসং-১২ মডেলের একটি মিসাইল নিক্ষেপ করেছে। 

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত