আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

তদন্তের জন্য বরিসকে প্রশ্ন পাঠালো পুলিশ

তদন্তের জন্য বরিসকে প্রশ্ন পাঠালো পুলিশ

লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে মদের পার্টিসহ আরো কয়েকটি পার্টি নিয়ে তদন্তের মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে জানার জন্য প্রধানমন্ত্রী বরিসের কাছে প্রশ্নপত্র পাঠিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা।

ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী বরিসের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে এবং প্রধানমন্ত্রী এসব প্রশ্নের জবাব দেবেন। পুলিশ অর্ধশতাধিক মানুষের ই-মেইলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছেন। পুলিশ জানিয়েছে, এসব প্রশ্নের উত্তর দিতে হবে এবং যা ঘটেছে তাই জানাতে হবে। অর্থাৎ সত্য কথা লিখতে হবে। গত বুধবার ই-মেইলে পুলিশ প্রধানমন্ত্রীকে জানিয়েছে যে, সাত দিনের মধ্যে এসব প্রশ্নের জবাব দিতে হবে। বিভিন্ন পার্টিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা এবং তথ্য-উপাত্ত দিতে হবে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে জারি করা লকডাউনের মধ্যে বিভিন্ন পার্টি করা নিয়ে ব্যাপক চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বরিস। এমনকি তার নিজ দলের জ্যেষ্ঠ এমপিরাও তার পদত্যাগের দাবি জানিয়েছেন। অনেকে আবার দলের ১৯২২ কমিটির কাছে অনাস্থার চিঠিও পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী বরিসের পাশাপাশি তার স্ত্রী ক্যারি জনসনের কাছেও প্রশ্নপত্র পাঠানো হয়েছে। তবে ক্যারি এসব প্রশ্ন পেয়েছেন কি না, তা জানা যায়নি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত