আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শেখ জাররাহ অঞ্চলে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সমাবেশ, ইসরাইলি সেনাদের তাণ্ডব

শেখ জাররাহ অঞ্চলে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সমাবেশ, ইসরাইলি সেনাদের তাণ্ডব

অধিকৃত জেরুসালেমের শেখ জাররাহ অঞ্চলে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সমাবেশে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

অধিকৃত পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ অঞ্চলে সন্ধ্যা ৭টায় তাণ্ডব চালায় ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা। এরপর এ ঘটনার প্রতিবাদ করে ওই অঞ্চলের ফিলিস্তিনিরা একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেন। এ সময় ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ এ সমাবেশে তাণ্ডব চালায় ইসরাইলি সেনারা। এছাড়া ইসরাইলি সেনারা ওই সমাবেশে অংশ নেয়া ফিলিস্তিনি নাগরিক ও সংহতি জানাতে আসা (মানবাধিকার) কর্মীদের তাড়িয়ে দেন।

ওই শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেয়া ব্যক্তিরা যখন মাগরিবের নামাজ পড়ছিলেন তখন তাদের ওপর নিপীড়ন চালায় ইসরাইলি সেনারা। এরপর তারা সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিদের ওই এলাকা থেকে তাড়িয়ে দেন। এ সময় সমাবেশে অংশ নেয়া ব্যক্তিদের ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে ইসরাইলি সেনারা। এছাড়া ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকায় প্রবেশের সকল গেট বন্ধ করে দেয় যাতে করে আর কোনো সমাবেশ করা না যায়।

এর আগে এ সপ্তাহে শেখ জাররাহ অঞ্চলে ফিলিস্তিনিদের জমি দখল করে অফিস নির্মাণ করেন ইসরাইলের ইহুদিবাদী রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি ইতামার বেন-জিভির। এর ফলে শেখ জাররাহ অঞ্চলে তীব্র বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। এ সময় ফিলিস্তিনিদের সাথে ইসরাইলিদের ভয়াবহ সঙ্ঘাতের সূচনা হয়।

এছাড়া ইহুদি বসতি স্থাপনকারীদের সাথে নিয়ে ইতামার বেন-জিভির ওই শেখ জাররাহ অঞ্চলের ফিলিস্তিনিদের বাড়িতে পাথর ছুড়েন। ওই সময় ফিলিস্তিনিরা এমন ইসরাইলি নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত