আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ইউক্রেন-রাশিয়া সংঘাত: ইসরায়েলের মধ্যস্থতার চেষ্টায় জেলেনস্কির সাধুবাদ

ইউক্রেন-রাশিয়া সংঘাত: ইসরায়েলের মধ্যস্থতার চেষ্টায় জেলেনস্কির সাধুবাদ

ছবি: এলএবাংলাটাইমস

চলমান রুশ-ইউক্রেন সংঘাত বন্ধে ইসরায়েলের মধ্যস্থতার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১২ মার্চ) জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ১ ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপ করেন।

প্রধানমন্ত্রী অফিস সূত্র জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া সংঘাত থামানোর সম্ভাব্য উপায় এবং এই ব্যাপারে ইসরায়েলের নেওয়া পদক্ষেপ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়।

জেলেনস্কি টুইটারে দেওয়া এক পোস্টে জানান, ‘আমরা রাশিয়ার আগ্রাসন এবং সম্ভাব্য শান্তি বিষয়ে আলোচনা করেছি। আমাদের অবশ্যই বেসামরিক নাগরিকদের রাশিয়ান আগ্রাসন থেকে সুরক্ষা দিতে হবে’।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই দুই নেতা একাধিকবার ফোনে আলাপ করেছেন। বেনেত একাধিকবার পুতিনের সাথেও এই ব্যাপারে আলোচনা করেন এবং যুদ্ধ শুরুর পর প্রথম কোনো বৈশ্বিক নেতা হিসেবে গত সপ্তাহে ক্রেমলিনে তাঁর সাথে সাক্ষাতও করেন।  

এদিকে পেন্টাগন জানায়, ইউক্রেনকে আরও ২০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিবে ইউএস। ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষামূলক ব্যবস্থাও করবে ইউএস, এমন প্রতিশ্রুতিও দিয়েছে পেন্টাগন।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ সেনার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত