আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

রাশিয়াকে সহায়তা দিলে ভুগতে হবে চীনকে: যুক্তরাষ্ট্র

রাশিয়াকে সহায়তা দিলে ভুগতে হবে চীনকে: যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

ইউক্রেনে সহিংসতা চালানোর ক্ষেত্রে চীন যদি রাশিয়াকে কোনোরকম সাহায্য করে থাকে, তবে চীনকে কঠিন ফল ভোগ করতে হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।   

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা জানান, ইউক্রেনে হামলা চালানোর পর চীনের কাছে সামরিক সাহায্য চেয়েছে রাশিয়া।

ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস জানায়, রাশিয়ার এমন কোনো অনুরোধ সম্পর্কে চীনের জানা নেই।

সোমবার (১৪ মার্চ) রোমে ইউএস এবং চীনের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর প্রাক্কালে যুক্তরাষ্ট্র চীনকে এই হুশিয়ারি প্রদান করেছে।

রাশিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্ব অনেক পুরানো। সংকট শুরু হওয়ার পর থেকেই মস্কোকে চীন মৌখিকভাবে সমর্থন দিয়ে এসেছে। তবে প্রকাশ্যে রাশিয়াকে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দেয়নি চীন।

তবে স্থানীয় গণমাধ্যম ইউএস কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, রাশিয়া চীনের কাছে নির্দিষ্ট করে ড্রোনসহ অন্যান্য সামরিক সহায়তার অনুরোধ জানিয়েছে। তবে এই বিষয়ে চীনের মন্তব্য কী, সেটি এখনও জানা যায়নি।

ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাসের মুখপাত্র লিও পেনগিও জানান, রাশিয়া থেকে সামরিক সহায়তা চেয়ে কোনো অনুরোধ সম্পর্কে চীনের জানা নেই। তিনি বলেন, ‘এখন মুখ্য বিষয় হচ্ছে পরিস্থিতি যেনো আরও খারাপের দিকে না যায় কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেটি নিয়ে কাজ করা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত