আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

বিশ্বব্যাপী খাদ্যশস্য রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত রাশিয়ার

বিশ্বব্যাপী খাদ্যশস্য রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত রাশিয়ার

বিশ্বজাবাজারে খাদ্যশস্য রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আগামী ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত গম, যব, ভুট্টা ও রাইসহ যাবতীয় খাদ্যশস্য রপ্তানি বন্ধে রাশিয়ার সরকার উদ্যোগ নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স।

রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইন্টারফ্যাক্সকে এ সম্পর্কে বলেন, ‘কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি সরকারি ডিক্রির খসড়া প্রস্তুত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ থেকে ৩০ জুন পযন্ত আন্তর্জাতিক বাজারে কোনো খাদ্যশস্য রপ্তানি করা হবে না। খুব শিগগিরিই এই ডিক্রি কার্যকর করা হবে।’

বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে নিশ্চিত হতে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো কর্মকর্তা রয়টার্সের কাছে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারী দেশটির এই সিদ্ধান্ত সংবাদমাধ্যমে প্রচারিত হওয়া মাত্রই ইউরোপে বাড়তে শুরু করেছে গমের দাম। প্যারিসভিত্তিক সংস্থা ফ্রন্ট-মান্থ মে’র তথ্য অনুযায়ী, ইউরোপে এর মধ্যেই প্রতি টন গমের দাম বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।

ইউরোপের এক খাদ্যশস্য ব্যবসায়ী এ বিষয়ে রয়টার্সকে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ, খরা ও মহামারির কারণে এমনিতেই গত বছর বিশ্বজুড়ে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে, ফলে বাজারে খাদ্যশস্যের দাম চড়া। এখন রাশিয়া যদি সত্যিই এমন সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বাজারের চেহারা পুরো বদলে যাবে।’

‘আমরা আশা করছি—রপ্তানি বিষয়ক পুরনো যে চুক্তিগুলো আছে, সেসব সচল রাখবে রাশিয়া। যদি তা না রাখে, সেক্ষেত্রে বিশাল বিপর্যয় ঘটবে।’

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশের ধারণা, ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যেসব নিষেধাজ্ঞা জারি করেছে, সেসবের জবাব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তবে অনেকে বলছেন, অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে রুশ সরকার। এক্ষেত্রে উদাহারণ হিসেবে বলা যায়, গত সপ্তাহে প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলোতে খাদ্যশস্য রপ্তানি স্থগিত করেছে রুশ সরকার। আগামী আগস্ট পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত