আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মমতার কাছেও ইসরাইলি স্পাইওয়্যার কেনার প্রস্তাব এসেছিল!

মমতার কাছেও ইসরাইলি স্পাইওয়্যার কেনার প্রস্তাব এসেছিল!

তিন বছর আগে ইসরাইলি স্পাইওয়্যার ‘পেগাসাস’ কেনার প্রস্তাব এসেছিল তার কাছে। বুধবার (১৬ মার্চ) বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় এমনটাই দাবি করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেন, ‘কেন্দ্রীয় সরকার ফোন ট্যাপ করে। এমনকি আমার ফোন ট্যাপ করা হয়। কোনো কথা বললে সবকিছু জেনে নেবে ওরা।’

এই কথার সূত্র ধরেই মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘তিন বছর আগে আমার কাছেও পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি কিনিনি। কারণ, আমি মানুষের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করায় বিশ্বাসী নই। তাই পেগাসাস কিনিনি।’
কিন্তু বিজেপিশাসিত রাজ্যে পেগাসাস কেনা হয়েছে বলে বিধানসভায় দাবি করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক ইত্যাদি রাজ্যে পেগাসাস কেনা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার এই পেগাসাস কিনেছিল। সেই সময় চন্দ্রবাবু নায়ডুর সরকার ছিল।’

পেগাসাসের কার্যকরিতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘পেগাসাস কোনো গাড়িতে রেখে যদি ডালহৌসি এলাকায় গাড়িটি নিয়ে যাওয়া হয় তাহলে ওই এলাকায় যত মানুষ ফোনে কথা বলছেন, সেইসব কথাই ট্যাপ হয়ে যাবে। এভাবে মানুষের অধিকারে হস্তক্ষেপ করা হয়।’

উল্লেখ্য, গত বছর ২১ জুলাই শহীদ দিবসের ভার্চুয়াল সভায় পেগাসাস কেলেঙ্কারিতে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে দায়ী করেন মমতা। সাথে নিজের মোবাইল ফোনে লিউকোপ্লাস্ট লাগিয়ে পেগাসাস ঘটনার প্রতিবাদ জানান।

মুখ্যমন্ত্রীর পেগাসাস কেনার প্রস্তাব প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘অধিবেশন থেকে ওয়াকআউট করায় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী বলেছেন শুনিনি। তিনি পেগাসাস নিয়ে এমন দাবি করে থাকলে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পেগাসাস নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, সেই তদন্ত কমিটির উচিত অবিলম্বে মুখ্যমন্ত্রীকে জেরা করা।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত