আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত

রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত

ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা চলছে। এরই মধ্যে ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার বিষয়টি খতিয়ে দেখছে।

ভারতের পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি মঙ্গলবার সংসদে বলেন সরকার রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে আলোচনা করছে।

তিনি বলেন, আমি নিজেই রুশ ফেডারেশনের সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। আলোচনা এখনো চলছে। পুরি বলছেন অপরিশোধিত তেলের প্রাপ্তি এবং মূল্যের মতো বিষয়গুলো সরকার দেখছে।

টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে ভারত বড় রকমের মূল্যে ছাড়ে রাশিয়া থেকে ৩৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কেনার ব্যাপারে চুক্তি সম্পাদন করতে যাচ্ছে। এ ব্যাপারে যারা অবগত আছেন তাদের বরাত দিয়েই এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে তবে তাদের অনুরোধেই এই লোকদের নাম প্রকাশ করা হয়নি।

ভারত হচ্ছে বিদেশ থেকে বিশ্বে তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ এবং তা তার প্রয়োজনের ৮০ শতাংশেরও বেশি। তার জ্বালানি তেলের বড় অংশটাই আসে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র থেকে। রাশিয়ার অপরিশোধিত তেল হচ্ছে তার মোট আমদানির প্রায় তিন শতাংশ।

তবে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক মূল্যে যে ওঠা-নামা লক্ষ্য করা যাচ্ছে , তাতে তেল আমদানির মূল্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন যে নতুন দিল্লি যে মস্কোর কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় নিয়ে কথা বলছে তাতে এই আভাস পাওয়া যাচ্ছে যে রাশিয়ার সাথে বাণিজ্য করতে ভারত তার দরজা খোলা রাখছে।

রাশিয়া ভারতকে তার তেল আমদানি ও বিনিয়োগ বৃদ্ধি করতে বলেছে। গত শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্দার নোভাক বলেন, ভারতে রাশিয়ার তেল ও পেট্রলিয়িামজাত পণ্য রফতানির মূল্য প্রায় ১০০ কোটি ডলার এবং এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার স্পষ্ট সুযোগ রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত