আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

সাবধান হয়ে যান! সামনে চুম্বক পাহাড়

সাবধান হয়ে যান! সামনে চুম্বক পাহাড়

লাদাখ। শব্দটি কানে আসতেই মনের অজান্তেই একটি নিজস্ব চিত্র ভেসে আসে। সেই চিত্রের রুপকল্পে আমরা চিরসুন্দর প্রকৃতি থেকে শুরু করে চিরসুখী মানুষদেরও কল্পনা করি। অবশ্য এই রূপকল্পটা যে খুব একটা অতিরঞ্জিত, তা কিন্তু নয়। মুঘল সম্রাট শাহজাহান একবার বলেছিলেন, পৃথিবীতে যদি স্বর্গ বলে কোনো স্থান থাকে তবে সেটা কাশ্মির। তবে শাহজাহান যদি একবার অন্তত লাদাখ ঘুরে আসতে পারতেন তাহলে নিশ্চিত তার স্বর্গের ঠিকানা পাল্টে যেত। অথবা, এমনও হতে পারে যে তিনি কাশ্মির বলে ওই গোটা অঞ্চলটিকেই বুঝিয়েছিলেন।
প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাদাখে আসেন প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে। কিন্তু লাদাখে প্রাকৃতির সৌন্দর্য্যের বাইরেও প্রকৃতির যে রহস্যময়তা আছে তা আরও অনেক বেশি আকর্ষণীয় মানুষের জন্য। লাদাখের লেহ অঞ্চল থেকে কারগিলের দিকে যেতে ত্রিশ কিলোমিটার দূরত্বেই আছে সেই রহস্যময় চুম্বক পাহাড়। শ্রীনগর-লেহ মূলসড়ক দিয়ে খুব সহজেই ওই পাহাড়টি দেখা যায় এবং সড়কটিও ওই পাহাড়ের উপর দিয়েই গেছে। ওই সড়কে গেলেই সাক্ষী হওয়া যাবে এক রহস্যময় ঘটনার। আপনি যদি আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখেন, তাহলে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে আপনার সাধের গাড়িটি ক্রমশ সামনের দিকে যাচ্ছে। ঘণ্টায় বিশ কিলোমিটার গতিতে আপনার গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে যেন অদৃশ্য কেউ।
শুধু গাড়িই নয়, লাদাখের এই অঞ্চলের উপর দিয়ে কোনো বিমান যাওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হয়। বিমানের গতিপথ যাতে পাল্টে না যায় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হয় পাইলটকে। আর সড়কপথে পর্যটকরা চাইলে গাড়ির ইঞ্জিন বন্ধ করে অনায়াসে বিশ কিলোমিটার গতিবেগে পুরো পরিবেশটিই অবলোকন করতে পারেন। এই চুম্বক পাহাড় নিয়ে স্থানীয়দের ভেতর নানান গল্প চালু আছে। তবে সবগুলো গল্পই সেই ঐশ্বরিক বা অতিপ্রাকৃত শক্তির বর্ননায় শেষ হয়। অবশ্য, পৃথিবীতে যতগুলো এরকম স্থান আছে তার সবগুলোর স্থানীয় জনতার বিশ্বাসও মূলত ওই অতিপ্রাকৃত শক্তি কেন্দ্রিক।

লাদাখের এই চুম্বক পাহাড় স্থানীয় জনতার বাইরে ভিন্নাঞ্চলের মানুষের কাছে আবিষ্কৃত হয় অনেক পরে। তৎকালীন সময়ে কাশ্মির কর্তৃপক্ষ ওই চৌম্বকিয় ক্ষেত্র সম্পর্কে সাধারণকে জানানোর কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু বেশকিছু মর্মান্তিক দুর্ঘটনা ঘটনার পর পরিস্থিতি পালটে যায় রাতারাতি। এছাড়াও পাকিস্তানের সঙ্গে ভারতের কারগিল যুদ্ধ হওয়ার পর থেকে ওই অঞ্চলের সার্বিক চিত্রই অনেকটা পাল্টে যায়। বর্তমানে লাদাখ কর্তৃপক্ষ ওই সড়কটির দুই প্রান্তেই সাইনবোর্ড বসিয়ে দিয়েছে, যাতে কেউ দুর্ঘটনায় পতিত না হয়।
তবে চুম্বক পাহাড়ের ওই অঞ্চলের চৌম্বকিয় ক্ষেত্রের কার্যকারণ যে শুধুমাত্র লোহার বস্তু কেন্দ্রিকই দৃশ্যমান, তা নয়। রাস্তার ধারে বা কিছুটা উচু স্থানে দাড়ালে তীক্ষ্ণ এক শব্দ শুনতে পাওয়া যায়। দীর্ঘদিন এই শব্দকে ঐশ্বরিক বলে ধারণা করা হলেও, পরবর্তী সময়ে বিজ্ঞানীরা জানিয়েছেন যে পৃথিবীর যেসব অঞ্চলে এধরণের গ্রাভিটি হিল রয়েছে সেখানে চৌম্বকিয় ক্ষেত্রের তরঙ্গে ঘর্ষণের ফলে ওই শব্দ উৎপাদিত হয়। এছাড়াও এমনও অনেক সময় দেখা যায়, লাদাখের ওই চুম্বক পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পানিও গ্রাভিটির সূত্র ধরে ভিন্ন দিকে প্রবাহিত হওয়ার চেষ্টা করে।


শেয়ার করুন

পাঠকের মতামত