আপডেট :

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

প্রথম মার্কিন নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের মৃত্যু

প্রথম মার্কিন নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট পরলোকগমন করেছেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ক্লিনটন সরকারের আমলে ১৯৯৭ সালে দীর্ঘ সময়ের পররাষ্ট্র বিশেষজ্ঞ অলব্রাইট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।

কসোভোতে জাতিগত নির্মূল অভিযান বন্ধ করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
প্রাগে ১৯৩৭ সালে জন্মগ্রহণকারী অলব্রাইট ছিলেন এক চেকস্লোভাক দম্পতির সন্তান। তিনি ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, রাজনৈতিক আশ্রয় কামনা করেন।

তিনি জিমি কার্টারের আমলে প্রথম হোয়াইট হাউসে কাজ শুরু করেন। ১৯৯৩ সালে বিল ক্লিনটন তাকে প্রথমে জাতিসঙ্ঘে দূত নিয়োগ করেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সোভিয়েত-পরবর্তী দুনিয়ায় মার্কিন সামরিক শক্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইরাক ও বলকানে তা সুস্পষ্টভাবে দেখা গেছে। তিনি ন্যাটোর সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৯৯৯ সালে পোল্যান্ড, হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্রকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করেন। এখনো তার ওই ভূমিকা নিয়ে আলোচনা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত