আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

মৌখিকভাবে কিয়েভের প্রস্তাবে সম্মত রাশিয়া: ইউক্রেন

মৌখিকভাবে কিয়েভের প্রস্তাবে সম্মত রাশিয়া: ইউক্রেন

ইউক্রেনের মূল প্রস্তাবে রাশিয়া মৌখিকভাবে সম্মত হয়েছে। রাশিয়ার সাথে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ইউক্রেনের শীর্ষ আলোচক এ কথা জানান। এতে করে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

আলোচক ডেভিড আরাখামিয়া ইউক্রেনের টেলিভিশন চ্যানেলকে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে খুব সম্ভব তুরস্কে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রুশ ফেডারেশন সকল কিছুর একটা আনুষ্ঠানিক জবাব দিয়েছে, যা হলো তারা ক্রিমিয়া ইস্যু ছাড়া ইউক্রেনের অবস্থানকে গ্রহণ করেছে। তবে তা লিখিতভাবে নয়, মৌখিকভাবে দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরাখামিয়া আরও বলেন, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে গণভোটের  জন্য আলোচনা করতে মস্কো সম্মত হয়েছে, যা বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়।

ইউক্রেনের জনগণ নিরপেক্ষ অবস্থানের বিপক্ষে ভোট দিলে কি অবস্থা দাঁড়াবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা হয় যুদ্ধাবস্থায় ফিরে যাবো না হয় নতুন করে আলোচনা চলবে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার দেশে  ইউক্রেন ও রুশ প্রধানের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বলে আরাখামিয়া উল্লেখ করেন। তিনি বলেন, এখনও আলোচনার স্থান কিংবা তারিখ নির্ধারিত হয়নি। তবে খুব সম্ভব এটি আঙ্কারা কিংবা ইস্তানবুল হতে পারে।

এদিকে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সরাসরি আলোচনার বসার আহ্বান জানিয়ে আসছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত