আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

বাদশাহ সালমানের সাথে ওবামার বৈঠক

বাদশাহ সালমানের সাথে ওবামার বৈঠক

বাদশাহ সালমান ও ওবামার

সৌদি আরবের বাদশাহ শুক্রবার মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামার সঙ্গে দেখা করবেন। ইরানের বিরুদ্ধে সচেতন পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে এ বৈঠকে বসতে চান বাদশাহ সালমান।
আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এ বৈঠকের ভূমিকা অনেকটাই ভিন্নতর বলে মনে করা হচ্ছে। ওবামা দেখা করতে চান- একটি দীর্ঘ অস্থিতিশীল সময়ে সম্পর্কে সৃষ্ট ফাঁকফোকর পুনরায় ভরাট করতে।
চলতি বছরের জানুয়ারিতে মসনদে বসার পর সৌদি বাদশাহ সালমানের এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর। এমনই এক সময়ে এ সফর সংঘটিত হচ্ছে, যখন চলতি বছরের জুলাই মাসে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে সমঝোতায় এলো ইউরোপ ও আমেরিকা যা সৌদি আরবের 'আধিপত্য ভাবনাকে' বিপাকে ফেলে দিয়েছে।
সৌদি ভাবছে ইরান আবার মাথা তুলে দাঁড়ালে আঞ্চলিক আধিপত্যবাদ সূচনা করবে এবং সৌদির প্রভাব হবে খর্ব।
বিবিধ বিশ্লেষণ বলে থাকে, ২০১১ সাল থেকেই মূলত সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়তে থাকে। বলা হচ্ছে, আরব বসন্তের পরপরই মূলত, এ অঞ্চল থেকে মার্কিন প্রশাসন তার প্রভাব ও নজর অনেকটাই তুলে নেয়। যা ক্রমশ ইরানের পক্ষে গেছে।
এবং সিরিয়ার বাশার আল আসাদের ওপরও কোনো শক্ত খড়্গ নামাতে পারেনি যুক্তরাষ্ট্র। যা বাশারের অবস্থানকে সৌদির প্রতিপক্ষদের সঙ্গে অনুকূল যোগসাজশে আরও শক্তিশালী করেছে।
তাই বলা চলে, শুক্রবারের আলাপে ইরানই হবে প্রধান ইস্যু। যেখানে ইয়েমেনে বর্তমানে যুদ্ধ চালিয়ে যাবার পেছনেও ইরান-বিরোধিতা ক্রিয়াশীল রয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত