আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

প্রধানমন্ত্রিত্ব চলে গেল ইমরান খানের

প্রধানমন্ত্রিত্ব চলে গেল ইমরান খানের

অবশেষে হার মানতেই হলো ইমরান খানকে। আস্থা ভোটের ফল অনুয়ায়ী, তিনি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন।

সারাদিন নাটকীয়তার পর বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে পাকিস্তানের গণপরিষদে ওই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এই খবর নিশ্চিত করেছে।

পত্রিকাটি জানিয়েছে, আস্থা ভোটে অংশ নেয়া জাতীয় পরিষদ সদস্যদের সবাই ইমরানের বিপক্ষে ভোট দিয়েছেন।

ভোট অনুষ্ঠিত হওয়ার পরপরই ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানি মন্ত্রী ফাওয়াদ হোসাইন এক টুইটে লিখেছেন, ‘পাকিস্তানের জন্য এটি একটি দুঃখের দিন। লুটেরাদের কাছে আবার ফিরে গেল ক্ষমতা।’

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির নতুন প্রধানমন্ত্রীর জন্য নাম মনোনীত করতে রোববার দুপুরেই জাতীয় পরিষদে অধিবেশন আহ্বান করার সম্ভাবনা রয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শাহবাজ শরীফ। সোমবারই নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে পারে পাকিস্তান।

অনাস্থা ভোট নিয়ে চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। দেশটির জাতীয় পরিষদে এই ভোট অনুষ্ঠিত হতে সকাল থেকে রাত গড়িয়ে যায়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার পাকিস্তানের সময় রাত ১২টার আগেই ভোট অনুষ্ঠানের বাধ্যবাধকতা ছিল। তা না হলে দেশটির দুই স্পিকারসহ প্রধানমন্ত্রীরও জেলে যাওয়ার সম্ভাবনা ছিল।

মজার ব্যাপার হলো- এসব নাটকীয় মুহূর্ত চলার সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাইরে একটি প্রিজনভ্যানও রাখা ছিল।

কিন্তু রাত ১২টা বাজার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম সুরি।

বাংলাদেশ সময় শনিবার রাত ১২টা ৫০ মিনিটে এই খবর জানায় জিও নিউজ।

তবে, স্পিকারদের পদত্যাগের পরপরই অনাস্থা ভোট শুরু হয় বলে জানায় ডন। আর দুই স্পিকার পদত্যাগ করায় অনাস্থা ভোট প্রক্রিয়ার দায়িত্বে থাকেন সাবেক স্পিকার আয়াজ সাদিক।

জিও নিউজের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীকে সরাতে বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারবেন না দাবি করে পাক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার নিজের অবস্থান থেকে পদত্যাগ করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত