আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এরপর পদত্যাগ করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট!

এরপর পদত্যাগ করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট!

পাকিস্তানের ক্ষমতাসীন পিএমএলএনের মুখপাত্র মরিয়াম আওরঙ্গজেব বলেছেন, এরপর পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি আরিফ আলভি। প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের বিদায়ের পর প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে একের পর এক পদত্যাগের প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন মরিয়াম।

মিডিয়ার সামনে মরিয়াম বলেন, ফেডারেল মন্ত্রিসভা আজ রোববারই ঘোষণা করা হতে পারে। তবে ফেডারেল মন্ত্রিসভা কখন শপথ গ্রহণ করবেন, তা তিনি নিশ্চিত করতে পারছেন না। তিনি পিটিআই সদস্যদের পদত্যাগকে ভুয়া হিসেবে অভিহিত করেন।

এদিকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরির পদত্যাগপত্রটি জাতীয় পরিষদ সচিবালয় গ্রহণ করেছে বলে জানা গেছে।

কাসিম সুরি জানিয়েছেন, তার দল পিটিআইয়ের নির্দেশ অনুযায়ী তিনি ডেপুটি স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন।


মানবাধিকারকর্মী বিলকিস ইদি আর নেই

পাকিস্তানের প্রখ্যাত মানবাধিকারকর্মী বিলকিস বানু ইদি আর নেই। শুক্রবার করাচি হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা যান তিনি।

মানবাধিকারকর্মী বিলকিস বানু ইদির ছেলে ফয়সাল ইদি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বাদ জোহর করাচি শহরের মোহাম্মদ আলী জিন্নাহ সড়কস্থ নিউ মেমন মসজিদে তার জানাজা হয়।

এ সপ্তাহের শুরুতে প্রখ্যাত মানবাতাবাদী ও দানবীর আব্দুল সাত্তার ইদির স্ত্রী বিলকিস বানুর রক্তচাপ কমে যাওয়ায় তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

ইদি ফাউন্ডেশনের এক মুখপাত্র এ বিষয়ে পাকিস্তানি গণমাধ্যম ডনকে বলেন, বিলকিস বানু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। তার হৃদরোগ ছিল এবং তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

বিলকিস বানু ইদি ছিলেন একজন পেশাদার নার্স এবং তিনি বিলকিস ইদি ফাউন্ডেশনের প্রধান ছিলেন। তিনি ছয় দশক ধরে মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। তার চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে হাজারো এতিম ও ছিন্নমূল শিশুকে আশ্রয় দেয়া হয়। এসব শিশুদের আশ্রয়ের জন্য সমগ্র পাকিস্তানজুড়ে অনেক বাড়ি ও সেন্টার চালু করেছিল ইদি ফাউন্ডেশন।

বিলকিস বানু ইদিকে পাকিস্তানের মা বলা হতো। সারা জীবন ধরে মানবতার সেবায় নিয়োজিত থাকার স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন দেশী ও বিদেশী পুরষ্কারে ভূষিত হয়েছেন। যেমন : হিলাল-ই-ইমতিয়াজ, লেনিন শান্তি পুরস্কার ও মাদার তেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস (২০১৫)। এছাড়া ১৯৮৬ সালে জনসেবার কারণে তিনি র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পান। অবশ্য এ পুরস্কারটি তিনি তার স্বামী আব্দুল সাত্তার ইদির সাথে যৌথভাবে পেয়েছিলেন। গত বছর তাকে ‘পার্সন অব দ্যা ডিকেড’ বলেও ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত