আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শপথ নিলো পাকিস্তানের মন্ত্রিসভা

শপথ নিলো পাকিস্তানের মন্ত্রিসভা

শপথ নিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রথম ধাপে ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্য মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

প্রতিবেদনে বলা হয়, আইন-ই-সদরে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ করাতে অপারগতা জানানোর পর শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়। তবে তার অনুপস্থিতিতে সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ করান।

ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের এক সপ্তাহ পর নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মন্ত্রিসভা শপথ নিলো।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মন্ত্রিসভায় কারা কোন পদ পেলেন তা এখনো জানা যায়নি।

পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মন্ত্রিত্ব বণ্টন নিয়ে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সঙ্গে সরকারের মতবিরোধ রয়েছে। তারা মন্ত্রিসভায়ও থাকতে চাচ্ছে না। তবে সরকারের মিত্র হয়ে থাকবে বলে জানা গেছে। এ কারণে শেষ মুহূর্তে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। এর আগে রবিবার মন্ত্রিসভা গঠন নিয়ে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। বৈঠকে ছিলেন বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিরাও।

জানা গেছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি তার প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেছেন। এর আগে জোটের ‘গ্যারান্টর’ হিসেবে মন্ত্রিত্ব বণ্টনে শরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নতুন সরকারের সম্ভাব্য তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বলেন, পিএমএল-এন ১৪টি ও পিপিপি ১১টি মন্ত্রণালয় পাবে। জেইউআই-এফ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টসহ (এমকিউএম) জোটের সব শরিককে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পিএমএল-এনের মুখপাত্র জানান, প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, আইন ও বিচার, রেলওয়ে, তথ্য, জ্বালানি, পরিকল্পনা ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চায় তারা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত